এক্সপ্লোর

India-Canada Relations: খালিস্তানপন্থীর মৃত্যুতে কানাডাকে তথ্য জোগায় আমেরিকাই, দাবি ঘিরে শোরগোল

India-Canada Tension: আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড-এই পাঁচ দেশের জোটকে বলা হয় 'ফাইভ আইজ পার্টনার্স'।

নয়াদিল্লি: খালিস্তানপন্থী শিখ নেতার মৃত্যুতে ভারত এবং কানাডার মধ্যে সংঘাত চরমে। সেই আবহেই এবার চাঞ্চল্যকর দাবি সামনে এল। খালিস্তানপন্থী, বিচ্ছিন্নতাকামী নেতা হরদীপ সিংহ নিজ্জরের (Nijjar Murder Case) মৃত্যুতে আমেরিকাই নাকি কানাডাকে তথ্য দিয়ে সাহায্য করে, দাবি আমেরিকার জনপ্রিয় সংবাদপত্রের। বলা হয়েছে, আমেরিকার থেকে তথ্য হাতে পাওয়ার পরই হত্যার নেপথ্যে ভারতের যুক্ত থাকার ইঙ্গিত পায় কানাডা। তাতেই দেশের সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি দিল্লির দিকে আঙুল তোলেন। (India-Canada Relations)

আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড-এই পাঁচ দেশের জোটকে বলা হয় 'ফাইভ আইজ পার্টনার্স'। আন্তর্জাতিক রাজনীতিতে নজরদারি থেকে গোয়েন্দাদের থেকে প্রাপ্ত তথ্য পরস্পরের সঙ্গে ভাগাভাগি করে নেয় এই পাঁচ দেশ। জোটের এক আধিকারিককে উদ্ধৃত করে আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হরদীপের মৃত্যু নিয়ে কানাডাকে তথ্য দেয় আমেরিকাই। 

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে ওই আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, 'হত্যাকাণ্ডের পর পর, আমেরিকার গোয়েন্দারা কানাডীয় সহযোগীদের তথ্য সরবরাহ করে। তার উপর ভিত্তি করেই ভারতের যুক্ত থাকার সম্ভাবনা পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় কানাডা'। যদিও আমেরিকা ভারতের যুক্ত থাকার সম্ভাবনা নিয়ে ওয়াকিবহাল ছিল না, সেই সংক্রান্ত কোনও প্রমাণও তাদের হাতে আসেনি। বরং আড়ি পেতে ভারতীয় কূটনীতিকদের কথোপকথন শুনতে শুরু করে। তাতেই নাকি ভারতের যুক্ত থাকার ইঙ্গিত মেলে। 

আরও পড়ুন: India-Canada Relations: ভারত-কানাডা সংঘাতে তপ্ত আন্তর্জাতিক রাজনীতি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমেরিকার রাষ্ট্রদূতের

চলতি বছরের ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ায় খুন হন হরদীপ। কানাডার নাগরিকত্ব ছিল তাঁর। পঞ্জাবকে ভেঙে পৃথক খালিস্তান রাজ্যের দাবি করে আসছিলেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, হত্যাকাণ্ডের আগেই হরদীপকে সতর্ক করেছিলেন কানাডার আধিকারিকরা। প্রাণের ঝুঁকি রয়েছে বলে মন্দির বা বাইরে কোথাও একা যেতে নিষেধ করা হয় তাঁকে। সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হয়। 

বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি আমেরিকা সরকার। তবে কানাডায় আমেরিকার রাষ্ট্রদূত ডেভিড কোহেনও একই দাবি করেছেন। কানাডার একটি টেলিভিশন চ্যানেল তাঁকে উদ্ধৃত করে জানায়, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড-এই পাঁচ দেশের 'ফাইভ আইজ পার্টনার্স' জোট আন্তর্জাতিক রাজনীতিতে নজরদারি থেকে গোয়েন্দাদের থেকে প্রাপ্ত তথ্য ভাগাভাগি করে নেয়। সেই তথ্য়ের উপর নির্ভর করেই ওই দাবি করেন ট্রুডো।

হরদীপের মৃত্যুতে ভারতের ভূমিকা ছিল বলে দাবি করেছেন ট্রুডো। ভারতীয় এজেন্টরা সে দেশে হিংসাত্মক কাজকর্মে লিপ্ত হচ্ছেন, তাতে কানাডার নিরাপত্তা এবং সার্বভৌমিকতা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে। দিল্লি যদিও তাঁর সরকারের বিরুদ্ধে খালিস্তানপন্থী, ভারতবিরোধী শক্তিকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে। এই টানাপোড়েনের মধ্যে তদন্তে ভারতকে সহযোগিতা করতে আর্জি জানায় আমেরিকা। ব্রিটেন এবং অস্ট্রেলিয়াও একই কথা বলে। দিল্লির তরফে যদিও এখনও পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Shahzad Poonawala : 'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget