এক্সপ্লোর

মানতে হবে সীমান্ত চুক্তি, সেনা সরাতেই হবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে, চিনকে হুঁশিয়ারি জয়শঙ্করের

অধিকৃত আকসাই চিনে পিএলএ-র যে বিশাল সেনা সমাবেশ তা নিয়ে ভারতীয় বিদেশমন্ত্রীর প্রশ্নের উত্তর কোনও সন্তোষজনক জবাব তিনি দিতে পারেননি।

মস্কো: লাদাখের উত্তেজনা কমাতে ভারত ও চিন সেনা আধিকারিকরা খুব শিগগিরই বৈঠকে বসবেন। ঠিক হয়েছে, লাদাখের যে সব পয়েন্ট নিয়ে অশান্তি, সেগুলো থেকে দু’পক্ষই সেনা সরাবে। মস্কোয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। গতকাল মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের  ফাঁকে আলাদা করে আলোচনা হয় ভারত ও চিনের বিদেশমন্ত্রীর। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, উত্তেজনা কমাতে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে পাঁচটি পয়েন্টের ওপর। এই মুহূর্তে দু’দেশের কাজ হল, যে সব এলাকা নিয়ে অশান্তি, সে সব থেকে সেনা সরানো, যাতে ভবিষ্যতে কোনও অনাকাঙ্খিত ঘটনা না ঘটতে পারে। দুই সেনা তাদের স্থায়ী পোস্টে কবে কীভাবে সরে যাবে তা সেনা আধিকারিকরা আলোচনা করে ঠিক করবেন। চিনা বিদেশমন্ত্রীর ইচ্ছে ছিল, পূর্ব লাদাখে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি সমান্তরালভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথাবার্তা চলুক। কিন্তু অধিকৃত আকসাই চিনে পিএলএ-র যে বিশাল সেনা সমাবেশ তা নিয়ে ভারতীয় বিদেশমন্ত্রীর প্রশ্নের উত্তর কোনও সন্তোষজনক জবাব তিনি দিতে পারেননি। এই মুহূর্তে আকসাই চিনে পিপলস লিবারেশন আর্মি ৫০ হাজারের বেশি সেনা সমাবেশ করেছে, এনেছে ১৫০টি যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র। আড়াই ঘণ্টার বৈঠকে জয়শঙ্কর বলেন, ছিয়াত্তরে রাষ্ট্রদূত পর্যায়ের সম্পর্ক স্থাপনের পর থেকে ভারত-চিন সম্পর্ক মোটামুটি সদর্থক পথে এগিয়েছে। কিছু কিছু ঘটনা কখনও কখনও ঘটেছে ঠিকই কিন্তু সীমান্তে মূলত শান্তি ও সৌহার্দ্যই বজায় থেকেছে। কিন্তু পূর্ব লাদাখের সাম্প্রতিক ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলেছে। তাই দু’দেশের স্বার্থে এই সমস্যার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। ভারত পরিষ্কার করে দেয়, সম্পর্ক স্বাভাবিক করতে গেলে সীমান্ত এলাকার যাবতীয় চুক্তি চিনকে মানতে হবে, একতরফা স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা কোনওমতেই চলবে না। ভারত যাবতীয় চুক্তি ও প্রটোকল মেনে চলছে বলেও জানিয়ে দেন জয়শঙ্কর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'মুখ খুললে আপনি ১০ বছর তৃণমূলে থেকে কী করেছেন মুখোশ খুলে দেব', মমতার নিশানায় কে ?
'মুখ খুললে আপনি ১০ বছর তৃণমূলে থেকে কী করেছেন মুখোশ খুলে দেব', মমতার নিশানায় কে ?
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
PM on NEET Paper Leak : NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE
TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Embed widget