এক্সপ্লোর

India Corona : শেষমেশ কি মুক্তি? দেশে দৈনিক করোনা-মুক্তের সংখ্যা আক্রান্তের প্রায় চার গুণ

Positivity Rate : এই মুহূর্তে দেশে দৈনিক করোনার পজিটিভিটি রেট নেমে দাঁড়িয়েছে ১.৭০ শতাংশে। সাপ্তাহিক পজিটিভিটি রেট ২.৬৪ শতাংশ।

নয়াদিল্লি : অবশেষে কি আসতে চলেছে সেই বহু কাঙ্খিত দিনগুলো? করোনার (Corona) করাল নাগপাশ থেকে কি শেষমেশ এবার পুরো মুক্তি? তর্ক-বিতর্ক-সতর্কতার ঘেরাটোপের মধ্যেই স্বস্তির খবর। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তের যা সংখ্যা, তার থেকে করোনা মুক্তের সংখ্যা প্রায় চার গুণ। আর যে তথ্যই দিচ্ছে আশার আলোর সন্ধান।

ঝলকে দেশের করোনা চিত্র

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare, Government of India) মঙ্গলবারের (৩০ অগাস্ট) পরিসংখ্যান জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত (New Corona Cases) হয়েছেন ৫ হাজার ৪৩৯ জন। সেখানে একই সময়পর্বে করোনামুক্ত (Corona Recoveries) হয়ে উঠেছেন ২২ হাজার ৩১ জন ভারতীয়। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৬৫ হাজার ৭৩২ জন। 

পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে গোটা দেশজুড়ে ৩ লক্ষ ২০ হাজার ৪১৮টি করোনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ৫ হাজার ৪৩৯টি স্যাম্পেল পজিটিভ। এই মুহূর্তে দেশে দৈনিক করোনার পজিটিভিটি রেট নেমে দাঁড়িয়েছে ১.৭০ শতাংশে। সাপ্তাহিক পজিটিভিটি রেট ২.৬৪ শতাংশ।

পশ্চিমবঙ্গেও কমছে করোনা

গোটা দেশের মতোই বাংলার কোভিড গ্রাফও নিম্নমুখী (West Bengal Corona)। রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের (২৯ অগাস্ট) করোনা বুলেটিন অনুযায়ী, বেশ অনেকদিন পরে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছে ১০০-তে। মৃত্যু হয়েছিল ১ জনের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৭১৬ জন। যার মধ্যে হাসপাতালে ভর্তি ১১৭ জন। বাকি ২ হাজার ৫৯৯ জনই রয়েছেন হোম আইসোলেশনে (Home Isolation)।

দেশজুড়ে করোনার প্রকোপ কমতে থাকলেও এখনও সতর্ক থাকার পরামর্শই দিচ্ছেন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারের মতো একান্ত পালনীয় কোভিড বিধি মেনে চললে সবার সুস্থতা বিষয়টিই নিশ্চিত করা হবে বলেই মনে করিয়ে দিচ্ছেন তাঁরা।

আরও পড়ুন- স্বাস্থ্য সাথীতে একাধিক দুর্নীতির অভিযোগ, বেনিয়ম রুখতে কড়া নির্দেশিকা স্বাস্থ্য ভবনের

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget