এক্সপ্লোর

Swastha Sathi : স্বাস্থ্য সাথীতে একাধিক দুর্নীতির অভিযোগ, বেনিয়ম রুখতে কড়া নির্দেশিকা স্বাস্থ্য ভবনের

Private Hospital : বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ। স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে তাই কড়া নির্দেশিকা জারি।

সন্দীপ সরকার, কলকাতা : কখনও প্যাকেজের চেয়েও বেশি বিল! আবার কখনও যে চিকিত্‍সক চিকিত্‍সা করছেন, ছুটি দিচ্ছেন অপরজন! স্বাস্থ্য সাথী (Swastha Sathi) প্রকল্প ঘিরে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে এরকমই নানা অভিযোগ উঠল। যাকে ঘিরে কড়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ভবন।

কী কী অভিযোগ

স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে একাধিক বেসরকারি হাসপাতালের (Private Hospital) বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ ওঠায় নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতিতে বেনিয়ম রুখতে কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন (Swastha Bhavan)।

স্বাস্থ্য দফতরের সূত্রে দাবি, কোথাও কোনও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সাথীর প্যাকেজের থেকে বেশি টাকা রোগীর থেকে নিয়েছে। আবার কোথাও বেসরকারি হাসপাতালের তরফে স্বাস্থ্য ভবনে পাঠানো বিলের সঙ্গে মিল নেই রোগীর প্রকৃত বিলের। চিকিত্‍সক রোগীকে একরকম প্যাকেজের কথা বলেছেন, আবার বেসরকারি হাসপাতালের তরফে সরকারকে অন্য ধরনের প্যাকেজ পাঠানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। রোগীর চিকিত্‍সা করছেন এক চিকিত্‍সক, কিন্তু হাসপাতাল থেকে ছুটি দিচ্ছেন বা যাঁর নামে বিল হচ্ছে, তিনি অন্য চিকিত্‍সক (Doctor)।

কড়া নির্দেশিকা স্বাস্থ্য ভবনের

এই পরিস্থিতিতে সমস্ত বেসরকারি হাসপাতালের উদ্দেশে নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর জানিয়েছে, এবার থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পে চিকিৎসা খরচ সরকারের থেকে পেতে হলে, হাসপাতালগুলিকে বাধ্যতামূলকভাবে রোগী কোন প্যাকেজের আওতায় পড়ছেন সেই প্যাকেজ ব্লকিং স্লিপ এবং ডিসচার্জ স্লিপ আপলোড করতে হবে সরকারি পোর্টালে (Government Portal)। স্লিপগুলিতে রোগীর সংশ্লিষ্ট চিকিত্‍সকের সই ও তারিখ থাকতে হবে। রোগী যে চিকিত্‍সকের আওতায় চিকিত্‍সাধীন ছিলেন, তাঁকেই ছুটির স্লিপে সই করতে হবে। অন্য চিকিত্‍সকের সই থাকলে টাকা দেওয়া হবে না। 

২২ অগাস্ট জারি করা এই নির্দেশিকা, জেলাশাসক, মুখ্যস্বাস্থ্য আধিকারিক-সহ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে।

মাস দুয়েক আগেই স্বাস্থ্য সাথী (Swsathaswati) কার্ড থাকা সত্ত্বেও রোগীকে ফেরানোর ভুরিভুরি অভিযোগ ওঠার পর কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। যার পরই কড়া পদক্ষেপ করেছিল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য সাথী কার্ডের (Swsatha sathi Card) সুবিধা ঠিক মতো মিলছে কি না, তা খতিয়ে দেখতে, হাসপাতাল, নার্সিংহোমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য গঠন করা হয় নজরদারি দল। 

ঠিক হয় কলকাতার পাশাপাশি সব জেলায়, হাসপাতাল, নার্সিংহোমে নজরদারি দল আচমকা পরিদর্শন করবে। মাসে ৬টি হাসপাতাল বা নার্সিংহোম পরিদর্শন করতে হবে প্রতিটি নজরদারি দলকে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। 

আরও পড়ুন-'এখনও আছিস? কত পেয়েছিস? টিপন্নি বন্ধুদের' দুর্নীতির অভিযোগ নিয়ে বিস্ফোরক জহর সরকার

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget