এক্সপ্লোর

India Coronavirus Update : দেশে সামান্য কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্য়ু

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে,  এখনও পর্যন্ত দেশে কোভিড আক্রান্তের সংখ্যা নথিভূক্ত করা হয়েছে ৪.৪৮ কোটি ।

নয়াদিল্লি :  লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের ( coronavirus )  সংখ্য়া। কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক সূত্রে খবর, ভারতে একদিনে আক্রান্ত কোভিড আক্রান্ত ১১ হাজার ৬৯২ জন। অ্য়াক্টিভ রোগীর সংখ্য়া ৬৬ হাজার ১৭০। গত ২৪ ঘণ্টায় ২৮ জনের করোনায় মৃত্যু হয়েছে।  এতে ভারতে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,৩১, ২৫৮। 

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে,  এখনও পর্যন্ত দেশে কোভিড আক্রান্তের সংখ্যা নথিভূক্ত করা হয়েছে ৪.৪৮ কোটি । দেশে সক্রিয় কোভিড কেসের সংখ্যা  মোট সংক্রমণের 0.১৫ শতাংশ । বর্তমানে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার হার  ৯৮.৬৭ শতাংশ।  

বঙ্গে করোনায় মৃত্যু


অন্যদিকে, পশ্চিমবঙ্গে ফের করোনা আক্রান্তের মৃত্য়ু হয়েছে । বৃহস্পতিবার রাতে বেলেঘাটা আইডি হাাসপাতালে মৃত্য়ু হয় দমদমের বাসিন্দা ৮০ বছরের এক ব্য়ক্তির। স্বাস্থ্য় ভবন সূত্রে খবর, তিনি কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এছাড়া বার্ধক্য় জনিত কোমর্বিডিটি ছিল। এই নিয়ে এক মাসে বেলেঘাটা আইডিতে ২ করোনা আক্রান্তের মৃত্য়ু হল। 

বৃহস্পতিবার, আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫৯১ জন, যা আগের ৮ মাসে সর্বাধিক। লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬৫ হাজার ২৮৬। আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪০ জনের।

শঙ্কা কোথায়?
বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিডের নতুন ভ্যারিয়েন্ট XBB1.16 টিকার কবচ বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এড়াতে পারে। গতিপ্রকৃতি যেদিকে তাতে আগামী চার সপ্তাহ কড়া নজরে রাখতে হবে বলে জানিয়েছেন তাঁরা।

ANI সূত্রের খবর, AIIMS-এর প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলেছেন, 'সারা দেশে নতুন করে কোভিড সংক্রমণ বাড়ছে। তবে এই সংক্রমণের অধিকাংশই মৃদু উপসর্গযুক্ত। হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও তেমন বাড়ছে না। এখন ভয়ের মতো পরিস্থিতি নেই।

১৮ এপ্রিল পশ্চিমবঙ্গ সরকার কোভিড ১৯-এর জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছিল। তাতে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল। বয়স্ক, শিশু, গর্ভবতী মহিলা এবং কো-মর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদের ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বারবার হাত ধোওয়া, অ্যালকোহল-বেসড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে তাতে। কোভিড পজিটিভ হলে এক সপ্তাহ হোম আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে। রাজ্যের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'বিতর্ক শুরু হোক, কাল আমি সব জবাব দেব', যন্তর-মন্তর নিয়ে সংসদে উত্তর দিতে তৈরি শাহ
'বিতর্ক শুরু হোক, কাল আমি সব জবাব দেব', যন্তর-মন্তর নিয়ে সংসদে উত্তর দিতে তৈরি শাহ
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget