এক্সপ্লোর

Covid-19 Cases in India: ফের চার লক্ষের গণ্ডি পেরোল দৈনিক আক্রান্তের সংখ্যা, রেকর্ড মৃত্যু গত ২৪ ঘণ্টায়

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ৬০৯ জন।

নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল ভারত। দৈনিক মৃত্যু পেরোল চার হাজারের গণ্ডি। সংক্রমণ সামান্য কমলেও দৈনিক আক্রান্তের সংখ্যা আজও চার লক্ষের বেশি।  

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন।  শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮। বৃহস্পতিবার একদিনে আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৯১৫।  বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয় ৩ হাজার ৯৮০ জনের। 

ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩৮ হাজার ২৭০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬। 
দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৭ লক্ষ ২৩ হাজার ৪৪৬।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৯ লক্ষ ৩০ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ৬০৯ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১২ জনের। দৈনিক মৃত্যুর সংখ্যায় দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৮৯৮ জনের। কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯২ জনের।

এদিকে ফের একবার করোনা সংক্রমণে বাংলায় রেকর্ড তৈরি হয়েছে।আঠারো হাজার পেরিয়ে এবার এক দিনে ১৯ হাজারেরও বেশি আক্রান্ত হলেন বাংলায়। সেইসঙ্গে লাগাতার চারদিন ধরে, রাজ্যে একশোরও বেশি মৃত্যু হচ্ছে।

শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, ১১২ জন রাজ্যবাসীকে হারিয়েছি আমরা। এই নিয়ে এখনও পর্যন্ত বাংলায় ১২ হাজার ৭৬ জনের মৃত্যু হল। উদ্বেগ বাড়িয়ে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার পেরিয়ে গেল।

পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, পজিটিভিটি হারের নিরিখে গোটা দেশে এখন চতুর্থস্থানে পশ্চিমবঙ্গ। এছাড়াও কেন্দ্রের তথ্য অনুযায়ী, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী। রীতিমতো পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২ সপ্তাহ ধরে উত্তর ২৪ পরগনা ও কলকাতায় সংক্রমণের গ্রাফ লাগাতার ওপরের দিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget