এক্সপ্লোর

হাইড্রক্সিক্লোরোকুইন: সিদ্ধান্তের বিরোধিতা ভারতের, সুর নরম হু-র

ভারতের চিঠি পেয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এইচসিকিউ প্রয়োগ-সম্পর্কিত তথ্য় চেয়ে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নয়াদিল্লি: কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের (এইচসিকিউ) প্রয়োগ বন্ধ করতে নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)। কিন্তু, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক লিখিত আকারে বিশ্ব সংস্থার সিদ্ধান্তের সঙ্গে মতবিরোধ প্রকাশ করে। এরপরই, কার্যত সুর নরম করে হু জানিয়ে দিল, আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন রিভিউ রিপোর্ট পেশ করা হবে। সূত্রের খবর, কেন্দ্রের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মনে হচ্ছে এইচসিকিউ-র যাবতীয় নিরাপত্তা ও কার্যকারিতার বিচার না করেই এর প্রয়োগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, রবিবারই এইচসিকিউ প্রয়োগ বন্ধ করার নির্দেশ জারি করে হু। ঠিক এর কয়েকদিন আগেই এইচসিকিউ-এর ব্যবহারের পরিধি বৃদ্ধি করে তাকে প্রফাইল্যাক্সিস বা সতর্কতামূলক চিকিৎসা হিসেবে তুলে ধরেছিল ভারত। এইচসিকিউ-র ব্যবহারের পরিধি বৃদ্ধি করতে কোভিড ও নন-কোভিড অঞ্চলে কর্মরত পুলিশ-চিকিৎসকের মতো করোনা যোদ্ধার পাশাপাশি আরও বেশি বিভাগের স্বাস্থ্যকর্মীদের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছিল। ফলে, হু-এর ঘোষণা আসা মাত্রই কেন্দ্র দ্রুত প্রতিক্রিয়া দেয়। সূত্রের খবর, ভারতের চিঠি পেয়ে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এইচসিকিউ প্রয়োগ-সম্পর্কিত তথ্য় চেয়ে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে তারা রিভিউ রিপোর্ট প্রকাশ করবে। এই মর্মে একটি ট্যুইটও করে হু। সেখানে তারা বলে, সাময়িকভাবে এইচসিকিউ-র ব্যবহার স্থগিত রাখা হয়েছে। বিশেষ কমিটি তথ্য পর্যালোচনা করছে। মঙ্গলবারও, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তরফে জানানো হয় যে, সতর্কতামূলক চিকিৎসার অঙ্গ হিসেবে তারা এইচসিকিউ-র প্রয়োগকে সুপারিশ করছে। তাদের দাবি, মাঝেমধ্যে বমি, বমিভাব, ধড়ফড়ানি ভাব আসে। তবে, এর বাইরে কোনও বিশেষ পার্শ্বপ্রতিক্রিয়া নেই। প্রসঙ্গত, হু-এর নেতৃত্বে চালু হওয়া কোভিড-১৯ চিকিৎসার খোঁজ করতে চারটি ওষুধ নিয়ে 'সলিডারিটি ট্রায়াল' চলছে বিশ্বে। সেই পরীক্ষার অংশীদার ভারতও। ভারতে যে চারটি ওষুধের পরীক্ষা চলছে, সেগুলি হল --  রেমডেসিভির, এইচসিকিউ, লোপানাভির-রিতোনাভির এবং লোপানাভির-ইন্টারফেরন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?
কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?
US-India Relation: কলকাতা ছুঁয়ে দিল্লিতে আমেরিকার বিদেশসচিব, অর্থনীতির গতি বাড়াতে বৈঠক মোদির সঙ্গে
কলকাতা ছুঁয়ে দিল্লিতে আমেরিকার বিদেশসচিব, অর্থনীতির গতি বাড়াতে বৈঠক মোদির সঙ্গে
El Nino News: এল নিনোর ভ্রুকুটি, খরিফ চাষ বাঁচাতে কেন্দ্রের ‘অ্যাকশন প্ল্যান’; জেনে নিন বিশদে
এল নিনোর ভ্রুকুটি, খরিফ চাষ বাঁচাতে কেন্দ্রের ‘অ্যাকশন প্ল্যান’; জেনে নিন বিশদে
ABP Ananda Top 10,23 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,23 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget