এক্সপ্লোর

এ দেশে বর্ষায় দেখা যেতে পারে করোনার দ্বিতীয় প্রাদুর্ভাব, আশঙ্কা বিজ্ঞানীদের

বর্ষায় ভারতের বহু জায়গায় জ্বরজারি দেখা দেয়। তাই জ্বরের প্রাথমিক লক্ষণ অগ্রাহ্য করা উচিত নয়। বিশেষ করে করোনা হটস্পটগুলিতে পরীক্ষার সংখ্যা অনেক বাড়াতে হবে।

নয়াদিল্লি: তথ্য বলছে, কেন্দ্রও বলছে, করোনার প্রকোপে আগের থেকে কিছুটা লাগাম পরানো গিয়েছে। লকডাউন তুলে নিলেও হয়তো কয়েক সপ্তাহ অবস্থার তেমন ইতরবিশেষ হবে না। কিন্তু বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, জুলাইয়ের শেষ বা অগাস্ট থেকে এ দেশে করোনা আক্রান্তের সংখ্যা আবার বাড়তে পারে। তাঁরা বলছেন, করোনা সংক্রমণ কখন চূড়ান্ত হবে তা নির্ভর করছে, কড়াকড়ি কমানোর পর এ দেশে শারীরিক দূরত্ব রাখার নির্দেশ কতটা মানা হবে আর সংক্রমণ কতটা ছড়িয়েছে তার ওপর। এখন যেমন রোজকার করোনা আক্রান্ত বা মৃতের সংখ্যা তেমন একটা বাড়ছে না, কিছুদিন পর এই গ্রাফ নীচের দিকে নামবে অর্থাৎ কমবে আক্রান্ত ও মৃতের সংখ্যা। হয়তো এভাবে কেটে যাবে কয়েক সপ্তাহ বা কয়েক মাস। কিন্তু এরপরেও দেশে করোনা ফিরতে পারে, আর তাকে বলা হবে করোনার দ্বিতীয় প্রাদুর্ভাব। বলেছেন শিব নাদার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর শমিত ভট্টাচার্য। এই বর্ষা অর্থাৎ জুলাইয়ের শেষ বা অগাস্ট থেকে করোনা আবার এ দেশে ফিরে আসতে পারে। তখন তা কতটা হাহাকার তৈরি করবে তা নির্ভর করছে শারীরিক দূরত্ব রাখার ওপর। বলেছেন শমিতবাবু। সহমত হয়েছেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যাপক রাজেশ সুন্দরেশান। তাঁরও আশঙ্কা, স্বাভাবিক জীবনচর্যা শুরু হলে করোনা সংক্রমণ আবার ফিরতে পারে। চিনে ঠিক এমনটা ঘটেছে বলে তিনি জানিয়েছেন। শমিতবাবু বলছেন, চিন ও ইউরোপের সাম্প্রতিক গবেষণাগুলিতে দেখা যাচ্ছে, একবার কমে যাওয়ার পর আবার মাথা তুলছে করোনা। যাঁরা একবার এই অসুখ থেকে সেরে উঠেছেন আবার তাঁরা আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ একবার এই অসুখ হয়ে গেলে তা শরীরে রোগ প্রতিরোধক অ্যান্টিবডি জন্ম দিচ্ছে বলে যা মনে করা হচ্ছে তা ঠিক নয়। আর ফের করোনা মাথা তুললে দেশের সব মানুষই অসহায় হয়ে পড়বেন তার সামনে। তিনি বলেছেন, যতক্ষণ না বাজারে টিকা এসে পৌঁছচ্ছে, ততক্ষণ আমাদের সাবধান থাকতে হবে। কোনও জায়গা থেকে দ্বিতীয়বার করোনা সংক্রমণের খবর এলেই সে জায়গা তখনই কোয়ারান্টাইন করে ফেলতে হবে, এলাকার মানুষকে মেনে চলতে হবে সোশ্যাল ডিসট্যান্সিং। করোনা পরীক্ষাও করতে হবে দ্রুত। বর্ষায় ভারতের বহু জায়গায় জ্বরজারি দেখা দেয়। তাই জ্বরের প্রাথমিক লক্ষণ অগ্রাহ্য করা উচিত নয়। বিশেষ করে করোনা হটস্পটগুলিতে পরীক্ষার সংখ্যা অনেক বাড়াতে হবে। বলেছেন শমিতবাবু।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
IMD Update : একাদশী পর্যন্ত ঝেঁপে ঝেঁপে বৃষ্টি, উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ায় বড় বদল, কোথায় জারি সতর্কতা
একাদশী পর্যন্ত ঝেঁপে ঝেঁপে বৃষ্টি, উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ায় বড় বদল, কোথায় জারি সতর্কতা
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলেও ভারতের উপর শুল্ক চাপাবে না আমেরিকা, বড় ঘোষণা ট্রাম্পের
রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলেও ভারতের উপর শুল্ক চাপাবে না আমেরিকা, বড় ঘোষণা ট্রাম্পের

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget