এক্সপ্লোর

১৫ নভেম্বর গিলগিট-বালটিস্তানে ভোট করাতে চায় পাকিস্তান, ওটা ভারতের অংশ, তীব্র বিরোধিতা করে জানিয়ে দিল বিদেশমন্ত্রক

মঙ্গলবার ভারত সেখানে ভোট করানোর পাকিস্তানের সিদ্ধান্তে আপত্তি তুলে বলেছে, ইসলামাবাদ ওই অঞ্চল বেআইনিভাবে কব্জা করে রেখেছে, সেখানে কোনও চরিত্রগত বদল তারা করতে পারে না।

নয়াদিল্লি: ১৫ নভেম্বর পাকিস্তান বিতর্কিত গিলগিট-বালটিস্তানে বিধান পরিষদ নির্বাচন করিয়ে পুরো অঞ্চলটাকে আরেকটা প্রদেশ বানিয়ে তোলার যে উদ্যোগ নিয়েছে, তার তীব্র বিরোধিতা করল ভারত। সাবেক জম্মু ও কাশ্মীরের অংশ গিলগিট-বালটিস্তান নিয়ে সাম্প্রতিক কালে একাধিকবার সংঘাত হয়েছে ভারত ও পাকিস্তানের, এমনকী তা রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক মঞ্চেও উঠেছে। মঙ্গলবার ভারত সেখানে ভোট করানোর পাকিস্তানের সিদ্ধান্তে আপত্তি তুলে বলেছে, ইসলামাবাদ ওই অঞ্চল বেআইনিভাবে কব্জা করে রেখেছে, সেখানে কোনও চরিত্রগত বদল তারা করতে পারে না। ভারতের বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ১৫ নভেম্বর, ২০২০-তে তথাকথিত গিলগিট-বালটিস্তানে বিধান পরিষদে নির্বাচনের ঘোষণা সংক্রান্ত রিপোর্ট আমাদের গোচরে এসেছে। ভারত সরকার পাকিস্তান সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়ে ফের বলেছে, তথাকথিত গিলগিট-বালটিস্তান সহ পুরো জম্মু ও কাশ্মীর, লাদাখের কেন্দ্রশাসিত এলাকাই ১৯৪৭ এর সংযুক্তিকরণের চুক্তি অনুসারে ভারতের অবিচ্ছেদ্য অংশ। বেআইনি ভাবে, জোর করে দখল করে রাখা ভূখণ্ডের ওপর পাকিস্তান সরকারের কোনও আইনি এক্তিয়ার, বৈধতাই নেই। ভারত সরকার তথাকথিত গিলগিট-বালটিস্তান (নির্বাচন ও তদারকি সরকার ) সংশোধনী আদেশ, ২০২০র মতো সাম্প্রতিক পদক্ষেপ ও পাক সরকারের নিজেদের বেআইনি দখল, কব্জায় রাখা এলাকায় চরিত্রগত বদল ঘটানোর লাগাতার প্রয়াস সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে। এ ধরনের পদক্ষেপ পাকিস্তানের কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের কিছু অংশ বেআইনি দখলে রাখা বা গত সাত দশক ধরে চলা পাক অধিকৃত ভূখণ্ডে বসবাসকারী জনগণের চরম মানবাধিকার লঙ্ঘন, শোষণ, তাঁদের স্বাধীনতা থেকে বঞ্চিত রাখার বিষয়টিও অস্বীকার করতে পারবে না। এগুলো হল বেআইনি দখলদারি আড়াল করে রাখার লোকদেখানো প্রক্রিয়া। আমরা পাকিস্তানকে তাদের বেআইনি দখলে থাকা সব এলাকা অবিলম্বে খালি করতে দিতে বলছি। গিলগিট-বালটিস্তানে ভোট করার পিছনে পাকিস্তানের ক্ষমতাবান সামরিক কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন আছে বলে খবর। প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টিও নিজেদের প্রভাব-প্রতিপত্তি বাড়াতে এই উদ্য়োগ সমর্থন করছে। সম্প্রতি পাকিস্তানের বিরোধী নেতাদের সঙ্গে সেনাপ্রধান জেনারাল কামার বাজওয়া, আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফৈয়জ হামিদের বৈঠকেও গিলগিট-বালটিস্তানে নির্বাচন ও তাকে প্রদেশের তকমা দেওয়া নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget