এক্সপ্লোর

Operation Sindoor: অপারেশন সিঁদুর নিয়ে 'আপত্তিকর' পোস্ট ! এবার সরকারি কর্মীকে গ্রেফতার করল পুলিশ

Gujrat Officials Arrested On Objectional Post On Operation Sindoor : অপারেশন সিঁদুর নিয়ে 'আপত্তিকর' পোস্টের জন্য বড় পদক্ষেপ পুলিশের, ছাড় পেলেন না সরকারি কর্তাও !

নয়াদিল্লি: অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর পোস্টের জন্য ইতিমধ্য়েই একাধিকজনের শ্রীঘরে ঠাঁই হয়েছে। সম্প্রতি চেন্নাইয়ের বিশ্ব বিদ্যালয়ের একজন অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে। আর এবার অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর পোস্ট করার জন্য গুজরাতের একজন সরকারি কর্তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন, কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের জায়গা নেই, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য নিয়ে কি কথা হয়েছে মোদির ? বড় বার্তা বিদেশমন্ত্রকের

অপারেশন সিঁদুর নিয়ে 'আপত্তিকর' পোস্ট সরকারি কর্মীর, তারপর যা করল গুজরাতের পুলিশ

পুলিশ কর্তা মহর্ষি রাভাল জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মগুলি চেক করার সময়, জেলা সাইবার টিমের প্রতিনিধিরা একটি আপত্তিকর পোস্ট দেখতে পায়। এরপরেই জানা যায় ওই গুজরাত সরকারের অধীনে কর্মরত ওই ব্যক্তির পোস্ট। এরপরেই আর দেরি করেনি ওই রাজ্যের পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাঁকে। বছর ২৭ এর গুজরাতের ওই সরকারি কর্মীর নাম কৃপল প্যাটেল। যিনি মূলত রাজ্যের পঞ্চায়েত দফতর কর্মরত ছিলেন। উল্লেখ্য কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকেই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে উস্কানিমূলক, আপত্তিকর এবং অসংখ্য ভুয়ো পোস্ট। এরপরেই কেন্দ্রীয় সরকার পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করে দেয়। সেই তালিকায় খোদ পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলও ছিল। 

পাকিস্তানের ইউটিউব চ্যানেলও ব্যান করে ভারত, নেয় কড়া পদক্ষেপ

কাশ্মীরে জঙ্গি হামলার পর ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। মূলত, ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগ প্রকাশ্যে আসে। পাকিস্তান সরকারের সোশাল মিডিয়া, পাক সংবাদমাধ্যমের সোশাল সাইটের পর সম্প্রতি পাকিস্তানের ইউটিউব চ্যানেলও ব্যান করে ভারত।মূলত কাশ্মীরে জঙ্গি হামলার পর সম্প্রতি পাকিস্তানের একাধিক খবর ও বিনোদনমূলক চ্যানেল ভারতে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুুপারিশে ডন নিউজ, সামা TV, আরি নিউজ, জিও নিউজ-সহ ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে।

  পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে মোদি সরকার 

পহেলগাঁও হামলার পর থেকে ভারত, ভারতীয় সেনা এবং নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে এই ইউটিউব চ্যানেলগুলির মাধ্যমে লাগাতার উস্কানিমূলক, মিথ্যা এবং বিভ্রান্তিকর, ভুল তথ্য সম্প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। এরপরেই কড়া পদক্ষেপ মোদি সরকারের। নিষিদ্ধ করা হয় ১৬টি পাক ইউটিউব চ্যানেলের সম্প্রচার।  সেই তালিকায় ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউটিউব চ্যানেলও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে জনগণনায়, ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র
কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে জনগণনায়, ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget