এক্সপ্লোর

BSF News: গুলি করে খতম করছিলেন জঙ্গিদের! পায়ের কাছে পাক-গোলা পড়েই বিস্ফোরণ! BSF-দীপকের দেহ জড়িয়ে কান্নায় ভাঙল পরিবার

India Pakistan Tension: বিএসএফের ইন্সপেক্টর জেনারেল (আইজি) এও বলেন, "বিএসএফ পরিবারের পাশে আছে। আমরা তাদের কোনও সমস্যার সম্মুখীন হতে দেব না।'

নয়া দিল্লি: সংঘর্ষ বিরতির পরও কয়েকদিন ধরে পাকিস্তানের দিক থেকে লাগাতার গোলাগুলি বর্ষণ হয়েছে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বা আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকায়। BSF-এর আধিকারিক- সহ প্রাণ গেছে নিরীহ নাগরিকদের। জম্মুর আর এস পুরাতে সেই সময় চলছিল প্রবল গুলিবর্ষণ। পাকিস্তানের গোলায় মৃত্যু হয়েছে এক বিএসএফ কনস্টেবল দীপক চিমনগাখামের। 

তবে শেষ মুহূর্ত পর্যন্ত জঙ্গিদের নিকেশ করার লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি, জানিয়েছেন বিএসএফ-এর উচ্চপদস্থ  অফিসাররা। বিএসএফের ইন্সপেক্টর জেনারেল (আইজি) আইডি সিং ইম্ফলে সাংবাদিকদের বলেন, "দীপক বিএসএফের একজন সাহসী সেনা ছিলেন। তিনি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন। তিন-চার দিন ধরে চলা এই সংঘর্ষের সময়, তিনি একটি পাকিস্তানি পোস্ট ধ্বংস করতে বিশাল অবদান রেখেছিলেন। দুর্ভাগ্যবশত, যখন তিনি একটি লক্ষ্যবস্তু খুঁজছিলেন, তখন একটি শেল তার কাছে পড়ে। গুরুতর আহত হওয়ার পর তিনি দুই দিন চিকিৎসাধীন ছিলেন। দীপক দেশের জন্য সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছেন। দেশ তাঁকে কখনও ভুলবে না'। 

বিএসএফের ইন্সপেক্টর জেনারেল (আইজি) এও বলেন, "বিএসএফ পরিবারের পাশে আছে। আমরা তাদের কোনও সমস্যার সম্মুখীন হতে দেব না। সহানুভূতির ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা আছে। পরিবারের কেউ যোগ্য হলে, বিএসএফ সহানুভূতির ভিত্তিতে সেই ব্যক্তিকে নিয়োগ করবে"। 

বিএসএফ জম্মুর তরফে এক্স হ্যান্ডেলে জানান হয়েছে, ১০ মে জম্মুর আর এস পুরাতে ভারত-পাক গুলির লড়াইয়ে বিএসএফ এর কনস্টেবল দীপক চিমনগাখাম গুরুতর আহত হয়েছিলেন। ১১ মে তাঁর মৃত্যু হয়। জম্মু ও কাশ্মীর থেকে ইম্ফল বিমানবন্দরে তার মরদেহ আনার পর বিএসএফ কনস্টেবলকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়।

এদিকে, দীপকের ছোট ভাই সি নাওবা সিং জাতীয় পতাকায় মোড়ানো দাদার কফিন জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পাশে বাবা বনবিহারী তার ছেলের একটি ফ্রেম করা ছবি ধরে দাঁড়িয়েই ছিলেন। কান্নায় ধরা শোকাতুর পিতা বলে চলেন, আমি আমার ছেলের জন্য অত্যন্ত গর্বিত।                                                               

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
India Pakistan: পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির

ভিডিও

Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Chaos in Jadavpur University:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget