এক্সপ্লোর

India-Pakistan: উপত্যকায় বাড়ছে সেনা তৎপরতা, কাশ্মীরের রাস্তায় বিশাল সেনা কনভয়

India Pakistan Tension: একের পর এক ফাইটার জেটের সঙ্গে কপ্টারেও ভারতীয় সেনার প্রস্তুতি। একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমানের গর্জন

নয়া দিল্লি: সীমান্তে পাক উস্কানি অব্যাহত। টানা ৯ দিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। কুপওয়াড়া, উরি, আখনুর সেক্টরে গুলিবৃষ্টি চলছেই। এই আবহে উপত্যকায় বাড়ছে সেনা তৎপরতা। কাশ্মীরের রাস্তায় বিশাল সেনা কনভয়। বারামুলার রাস্তায় সেনা ট্রাকের সারি, সাঁজোয়া গাড়ি, সঙ্গে পুলিশি পাহারা।                                    

পাকিস্তানকে প্রত্যাঘাতের প্রস্তুতি নিতে শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনা। পাকিস্তানের যুদ্ধবিমান, কপ্টার, ড্রোন ধ্বংসে এয়ার ডিফেন্স সিস্টেম শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করতে অস্ত্রের বরাতও দেওয়া হয়েছে বলে খবর। ভারতীয় সেনার জন্য আরও রকেট লঞ্চার, ক্ষেপণাস্ত্রের বরাতও দেওয়া হয়েছে। সূত্রের খবর ৪৮টি রকেট লঞ্চার, ৮৫ মিশাইলের বরাত দিল ভারতীয় সেনা। 

এর পাশাপাশি পাকিস্তানকে শায়েস্তা করতে ভারতীয় যুদ্ধবিমানের গর্জন।  যুদ্ধের প্রস্তুতিতে হাইওয়ে থেকেই যুদ্ধবিমানের টেকঅফ। উত্তরপ্রদেশে রাফাল, মিরাজ, জাগুয়ারের শক্তিপ্রদর্শন। গঙ্গা এক্সপ্রেসওয়ে সাড়ে ৩ কিলোমিটারের নাইট ল্যান্ডিং এয়ারস্ট্রিপ। একের পর এক ফাইটার জেটের সঙ্গে কপ্টারেও ভারতীয় সেনার প্রস্তুতি। একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমানের গর্জনে কাঁপছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর। এই মেক শিফট রানওয়েতে রাতদিন অবতরণ করতে পারবে যুদ্ধবিমান। আড়াইশো সিসি ক্যামেরার নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে এয়ারস্ট্রিপ। 

এদিকে নীলম ভ্যালি ও সুধানৌতি এলাকায় সাধারণ মানুষকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনাবাহিনী, খবর সূত্রের। সীমান্তে টানটান উত্তেজনার মধ্যেই আবদালি ওয়েপন সিস্টেম পরীক্ষা করল পাকিস্তান। ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ করল পাকিস্তান।                                   

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভূমি থেকে ভূমি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি দিয়ে নোটাম জারি করছে। যাকে বেপরোয়া উস্কানিমূলক বলে অ্যাখ্যা দিয়েছে ভারত। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর, ২৩ এপ্রিল রাতে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রথমবার নোটাম জারি করে পাকিস্তান।  এরপর ২৬ এপ্রিল মধ্যরাতে করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য দ্বিতীয়বার নোটাম জারি করে পাক সরকার। এরপর ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সময়কালে তৃতীয়বার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়ে নোটাম জারি করা হয়। সূত্রের খবর, তিন-তিনবার শুধু হুমকিই শোনা গেছে, কাজের কাজ কিছুই হয়নি। এবার চতুর্থবার নোটাম জারি করল পাকিস্তান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget