এক্সপ্লোর

India-Pakistan Tension: জম্মু-কাশ্মীর থেকেই পাকিস্তানকে প্রত্যাঘাত? ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

PM Modi-Omar Abdullah Meeting: শনিবার ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এদিন লোক কল্যাণ মার্গে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়

নয়া দিল্লি: ভারতে জঙ্গি ঢুকিয়ে, নিরস্ত্র হিন্দু পর্যটকদের হত্যা করে যে বিশ্বাসঘাতকতা করেছে পাকিস্তান, সেই বদলা নিতে চায় ভারতবাসী। শনিবার নরেন্দ্র মোদি ফের বুঝিয়ে দিলেন, পাকিস্তানের বিরুদ্ধে এই লড়াইয়ে, আন্তর্জাতিক মহল ভারতের পাশেই রয়েছে। তবে কীভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত নিয়ে ইতিমধ্যে একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।                                       

শনিবার ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এদিন লোক কল্যাণ মার্গে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। পহেলগাঁও হামলার পরে ওমর আবদুল্লার সঙ্গে মোদির প্রথম বৈঠক। ইতিমধ্যেই পাকিস্তানকে যোগ্য প্রত্যাঘাতে সেনা পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রীর। এর পর সেনা পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদির বৈঠক হয়। প্রায় ৩০ মিনিট ধরে কথা হয় দু'জনের।                   

এদিন ফের নাম না করে পাকিস্তানকে কড়া বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ এখনও সীমান্তে পাক উস্কানি চলছেই। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর থেকে টানা ৯ দিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। গতকাল মধ্যরতে ফের কুপওয়াড়া, উরি, আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি ছুড়তে শুরু করে পাক সেনা।                          

এই আবহে ফের সীমান্তপারের সন্ত্রাস নিয়ে কড়া বার্তা নরেন্দ্র মোদির। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'সীমান্তপারের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে'। অ্যাঙ্গোলার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে বার্তা মোদির। তিনি বলেন, 'মানবতার জন্য সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসবাদ। পহেলগাঁওয়ে হামলা নিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি। সন্ত্রাসবাদ ও নাশকতায় মদতদাতাদের বিরুদ্ধে যৌথ লড়াই চলবে'। 

পহেলগাঁও হামলার পরই মোদি বলেছিলেন, 'এই হামলা শুধুমাত্র নিহত পর্যটকদের ওপর হামলা নয়, দেশের শত্রুরা ভারতের আত্মার ওপর হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে। আমি একেবারে পরিষ্কার করে বলে দিতে চাই, যারা এই হামলা চালিয়েছে, সেই সব সন্ত্রাসবাদীদের আর হামলার ষড়যন্ত্রকারীদের, তাদের এমন শাস্তি দেওয়া হবে, যা তাদের কল্পনারও বাইরে। শাস্তি পাবে। শাস্তি হবেই হবে। এবার সন্ত্রাসবাদীদের বেঁচে থাকা জমিটুকুও মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে।  ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি এবার সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবে।' 

 

সেরা শিরোনাম

Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
West Bengal News Live: বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
Road Accident : ভয়াবহ, ২৪ ঘণ্টার মধ্যে ২ জেলায় ৫ দুর্ঘটনা ; ১৭ জনের মৃত্যু ও জখম ৩৮
ভয়াবহ, ২৪ ঘণ্টার মধ্যে ২ জেলায় ৫ দুর্ঘটনা ; ১৭ জনের মৃত্যু ও জখম ৩৮
Mumbai Airport: মুম্বই বিমানবন্দরে চরম ভোগান্তি, ১২ ঘণ্টারও বেশি সময় বন্ধ স্পাইসজেটের উড়ান, আটকে শতাধিক যাত্রী
মুম্বই বিমানবন্দরে চরম ভোগান্তি, ১২ ঘণ্টারও বেশি সময় বন্ধ স্পাইসজেটের উড়ান, আটকে শতাধিক যাত্রী

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget