এক্সপ্লোর

Unemployment Rate in January : করোনা-ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে চাকরির বাজার ? বেকারত্ব কমার ছবি প্রকাশ রিপোর্টে

সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি (Centre for Monitoring Indian Economy) তথা CMIE-র রিপোর্ট জানাচ্ছে, দেশে বেকারত্বের হার সবথেকে বেশি হরিয়ানা (২৩.৪ শতাংশ), রাজস্থানের (১৮.৯ শতাংশ) মতো রাজ্যে।

নয়াদিল্লি : করোনা-কালের (Corona Pandemic) কালো মেঘ কাটিয়ে কাজের বাজারে (Jobs Market) কি ফুটছে সুদিনের আলো? এখনই নিশ্চিতভাবে তেমনটা বলা না গেলেও ইঙ্গিত অবশ্য ইতিবাচক। সদ্য প্রকাশিত সেন্টার ফর মনিটামরিং ইন্ডিয়ান ইকোনমি (Centre for Monitoring Indian Economy) তথা CMIE-র রিপোর্ট জানাচ্ছে, ভারতে সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে বেকারত্ব নেমে দাঁড়িয়েছে ৬.৫৭ শতাংশে। যা ২০২১ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন। প্রসঙ্গত, ওমিক্রনের হাত ধরে কোভিডের তৃতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ক্রমশ ধীরে ধীরে ছন্দে ফিরছে জনজীবন। তার প্রভাবই যে রিপোর্টে প্রকাশ, মনে করছে ওয়াকিবহাল মহল।

সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি (Centre for Monitoring Indian Economy) তথা CMIE-র রিপোর্ট জানাচ্ছে, দেশের শহুরে এলাকায় অবশ্য বেকারত্বের হার দাঁড়িয়ে রয়েছে ৮.১৬ শতাংশে। তবে গ্রামীণ ভারতে সেটা নেমে গিয়েছে ৫,৮৪ শতাংশে। প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে শহর ও গ্রামে বেকারত্বের পরিমাণ ছিল যথাক্রমে ৯.৩০ শতাংশ ও ৭.২৮ শতাংশ।

দেশজোড়া সমীক্ষায় দেখা গিয়েছে, তেলেঙ্গানায় বেকারত্বের হার সবথেকে কম। মাত্র ০.৭ শতাংশ। তার পরই রয়েছে যথাক্রমে গুজরাট (১.২ শতাংশ), মেঘালয় (১.৫ শতাংশ) ও ওডিশা (১.৮ শতাংশ।) উল্টোদিকে, বেকারত্বের হার সবথেকে বেশি হরিয়ানা (২৩.৪ শতাংশ), রাজস্থানের (১৮.৯ শতাংশ) মতো রাজ্যে।

সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি (Centre for Monitoring Indian Economy) তথা CMIE-র রিপোর্টে আশঙ্কা ছিল ২০২১-র শেষে ভারতে মোট বেকারের সংখ্যা হবে ৫ কোটি ৩০ লক্ষ। যার মধ্যে একটা বড় অংশ-ই মহিলা। সংস্থার সিইএ মহেশ ভ্যাস জানিয়েছেন, ডিসেম্বরে যে তথ্য তারা সংগ্রহ করেছেন, সেখানে উঠে এসেছে, ২০২১-র ডিসেম্বরে দেশে সাড়ে ৩ কোটি লোক সক্রিয়ভাবে চাকরির খোঁজ করছেন। যার মধ্যে ২৩ শতাংশ মহিলা।

আরও পড়ুন- ''দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই'', বিজ্ঞাপন দিয়ে হিল্লে হল যুবকের

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget