এক্সপ্লোর

Covid-19 News: ফের কি ফিরছে করোনা-আতঙ্ক ? ভারতে এক সপ্তাহে সংক্রমিত ১৬৪ !

Corona Cases in India: গত সপ্তাহে কেরলে ৬৯টি নতুন কেস সামনে আসে। মহারাষ্ট্রে ৪৪টি ও তামিলনাড়ুতে ৩৪টি।

মুম্বই : আবার কি ফিরছে করোনা-আতঙ্ক ? সম্প্রতি হংকং ও সিঙ্গাপুরে করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। এদিকে ভারতেও কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। ১২ মে থেকে দেশে আক্রান্তের সংখ্যা ১৬৪। এই মুহূর্তে ভারতে সক্রিয় কোভিড কেসের সংখ্যা ২৫৭। এই তালিকায় শীর্ষে রয়েছে- কেরল, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর মতো রাজ্য। 

গত সপ্তাহে কেরলে ৬৯টি নতুন কেস সামনে আসে। মহারাষ্ট্রে ৪৪টি ও তামিলনাড়ুতে ৩৪টি। এরমধ্যে মহারাষ্ট্রে দুই জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের করোনায় মৃত্যু হয়নি। কিন্তু, উভয়েই কোভিড পজিটিভ ছিলেন।

মহারাষ্ট্রে এই মুহূর্তে মোট ৫৬ জন করোনা পজিটিভ। মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে সম্প্রতি দুই জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজন ৫৯ বছরের ক্যানসার আক্রান্ত এবং অপর একজন ১৪ বছরের এক কিশোরী। যে কিডনি রোগে ভুগছিল। এরা করোনাতেও আক্রান্ত ছিলেন। তাই প্রশ্ন উঠেছে, তাঁদের ডেথ সার্টিফিকেটে কেন কোভিডের উল্লেখ করা হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ ৫৯ বছরের ওই মহিলার মৃতদেহ তাঁর পরিবারকে হস্তান্তর করেনি। সেখানকার প্রাক্তন কর্পোরেটর অনিল কোকিল বলেন, "ভোইওয়াডা শ্মশানে ওই মহিলার মৃতদেহের সৎকার করা হয়েছে। প্রোটোকল মেনে সেখানে পরিবারের মাত্র দুই সদস্য ছিলেন।" বৃহন্মুম্বই পুরনিগমের তরফেও জানানো হয়েছে, দুই রোগীরই গুরুতর কো-মর্বিডিটি থাকায়, তাতে তাঁদের মৃত্যু হয়েছে। করোনার কারণে নয়। অন্য জায়গা থেকে মুম্বইয়ে চিকিৎসরা জন্য আনা হয়েছিল তাঁদের।

২০২০ থেকে ২০২২, চোখের সামনে ভেঙে পড়েছে অর্থনীতি। স্বাস্থ্যব্যবস্থা পড়েছে সঙ্কটে। একটা ভাইরাসের সামনে অসহায়ের মতো হাঁটু মুড়ে বসেছিল বিশ্বের তাবড় দেশগুলি। ঘরে দাঁড়িয়ে স্বাস্থ্য-প্রতিরক্ষাকে পোক্ত করতে লেগে গিয়েছে বেশ কিছু দিন। আবার কি সেই দিন ফেরার পথে? চিন্তা বাড়াচ্ছে পরিসংখ্যান। হালআমলে হংকং ও সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন শহরে করোনা ভাইরাসের নতুন ঢেউ দেখা দিয়েছে।  দৈনিক আক্রান্তের সংখ্যার তীব্র বৃদ্ধি ঘটছে । উদ্বিগ্ন দুই জায়গারই প্রশাসন। সিঙ্গাপুর-হংকং এর সঙ্গে ভারতের আদানপ্রদান বেশি থাকায় সেই নিয়ে সামান্য উদ্বেগ এ দেশেও। সেই নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত রাজ্যের চিকিৎসক মহল। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা জারি করেনি রাজ্য কিংবা কেন্দ্রের স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই ঘনবসতিপূর্ণ হংকং এবং সিঙ্গাপুর জুড়ে ফের বাড়ছে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা। সেই নিয়ে রীতিমতো সতর্কতা জারি করেছে সেখানকার স্বাস্থ্য দফতর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget