এক্সপ্লোর

Iran-Israel News: ইরানের পরমাণু কেন্দ্রে হামলা, ১০০-এর বেশি ড্রোন অ্যাটাক ইজয়ালের, 'সংঘাত থামানোর' বার্তা ভারতের

Israel Attack Iran: ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ইজরায়েলের হামলার পর ইরানজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা।

কলকাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা সত্যি করে ইরানে হামলা চালাল ইজরায়েল। বিমান হামলার পাশাপাশি ড্রোন হামলাও চালানো হয়। ইরানের বিভিন্ন শহরে শোনা গিয়েছে একের পর এক বিস্ফোরণের শব্দ।                                            

ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ইজরায়েলের হামলার পর ইরানজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কায় ইরানের আকাশসীমা দিয়ে চলছে না কোনও বিমান। ফলে বিমান চলাচলে পড়েছে ব্যাপক প্রভাব।                                                

এবার দু’ দেশকে বার্তা দিল ভারত। এর আগেই ভারতীয় দূতাবাস সেখানে থাকা ভারতীয়দের সাবধানে, সতর্কে থাকার পরামর্শ দিয়েছিল। এবার বিবৃতি দিয়েছে ভারত সরকারের বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে, ইরান-ইজরায়েলের সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন ভারত। পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলা-সহ সব বিষয়ের দিকে নজর রাখছে দেশ। 

শুক্রবার সকালে ইরানের রাজধানী তেহেরানের পরমাণু ও সেনাঘাঁটিকে লক্ষ্য করে আকাশপথে 'অপারেশন রাইসিং লায়ন' চালিয়েছে ইজরায়েল ৷ বড়সড় এই হামলার জেরে দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ এই আবহে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারতীয় বিদেশমন্ত্রক ৷          

বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারত দু’ পক্ষকে যেকোনও উত্তেজনাকর পদক্ষেপ এড়াতে আহ্বান জানিয়েছে। পরিস্থিতির উত্তেজনা কমানো এবং দু দেশের আভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য কথোপকথন এবং কূটনৈতিক আলোচনার কথাও বলেছে ভারত। ভারত দু’ দেশের সঙ্গে সু সম্পর্কের কথা উল্লেখ করে জানিয়েছে, যে কোনও পরিস্থিতিতে সাহায্যের জন্য প্রস্তুত।                            

এদিকে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস সকল ভারতীয় নাগরিকদের জন্য একটি সতর্কতামূলক পরামর্শ জারি করেছে, যেখানে লেখা আছে, "ইসরায়েলে বসবাসকারী সকল ভারতীয় নাগরিককে ইসরায়েলি প্রশাসন এবং হোম ফ্রন্ট কমান্ড (oref.org.il/eng) কর্তৃক জারি করা নিরাপত্তা নির্দেশাবলী অনুসরণ করার এবং সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। অত্যন্ত প্রয়োজন ছাড়া দেশের অভ্যন্তরে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন।"   

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কার প্রভাব পড়েছে শেয়ারবাজারে। বাজারের সূচক নিম্নমুখী, বাড়ছে অপরিশোধিত তেলের দাম। বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১২ শতাংশ, পড়েছে টাকার দামও। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget