এক্সপ্লোর

K-4 Nuclear-Capable Missile: ৩৫০০ কিমি দূরে আঘাত হানতে সক্ষম, বঙ্গোপসাগরে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ভারত

Indian Navy: ভারতীয় নৌবাহিনীর পরমাণুশক্তি সম্পন্ন সাবমেরিন INS Arighaat থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ হয়। সেটি গিয়ে পড়ে বঙ্গোপসাগরে।

নয়াদিল্লি: পরমাণু শক্তি সম্পন্ন, শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত। ভারতীয় নৌবাহিনী বৃহস্পতিবার এই পরীক্ষা করেছে। ৩৫০০ কিলোমিটার পাল্লার K-4 ক্ষেপণাস্ত্রটিকর সফল উৎক্ষেপণ হয়েছে আজ। ভারতীয় নৌবাহিনীর পরমাণুশক্তি সম্পন্ন সাবমেরিন INS Arighaat থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ হয়। সেটি গিয়ে পড়ে বঙ্গোপসাগরে। (K-4  Nuclear-Capable Missile)

ভারতীয় নৌবাহিনীতে ক্ষেপণাস্ত্রের সংযুক্তিকরণ প্রতিরক্ষা ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে রইল। বিশেষ করে শত্রুপক্ষের ছোড়া পরমাণু অস্ত্র প্রতিরোধ করার শক্তিবৃদ্ধির ক্ষেত্রে এবং নিজেদের পারমাণবিক শক্তি যাচাইয়ের ক্ষেত্রে। (Indian Navy)

সংবাদ সংস্থা ANI প্রতিরক্ষা বিভাগের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, পরীক্ষার ফলাফল খুঁটিয়ে দেখা হচ্ছে। এর পর সেনা এবং রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি জানানো হবে। ক্ষেপণাস্ত্রটি কেমন পারফর্ম করল, জানানো হবে বিশদে। ভারতের তিন বাহিনীকে পরমাণু শক্তিতে যোগ্য করে তুলতে, শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করতে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। 

K-4 ক্ষেপণাস্ত্রটি সমুদ্রের নীচ থেকে উৎক্ষেপণের জন্যউ তৈরি। ভারতের অস্ত্রভাণ্ডারে সেটির সংযুক্তিকরণ অত্যন্ত জরুরি ছিল। Defence Researh and DEvelopment Organisation (DRDO) K-4 নিয়ে দীর্ঘমেয়াদি পরীক্ষানিরীক্ষা চালিয়েছে, যাতে কোথাও কোনও খামতি না থেকে যায়। এদিন সেই পরীক্ষা সফল হল।

২০২৪ সালের অগাস্ট মাসে ভারতীয় নৌবাহিনী INS Arighaat হাতে পায়। বিশাখাপত্তনমের Ship Building Centre and Boats Advanced Technology থেকে সেটি পায় নৌবাহিনী।  আগের সব ক্ষেপণাস্ত্র প্রযুক্তির চেয়ে এই প্রযুক্তি অনেক গুণ বেশি শক্তিশালী। এই পরীক্ষা সফল হওয়ার পরই সেটি অভিযানের জন্য একেবারে প্রস্তুত হল। 

INS Arighaat-এই বসানো থাকবে K-4 ক্ষেপণাস্ত্র। ৩৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম এটি। INS Arihant-এর K-15 ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী।  K-15 ৭৫০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। 
পরমাণু শক্তিঘর বাহিনী হিসেবে ভারতের নৌবাহিনীর হাতে উঠেছে INS সাবমেরিন। ২০১৮ সালে INS Arihant প্রথম হাতে পায় ভারতীয় নৌবাহিনী। এর পর আসে INS Arighaat. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ INS Arighaat-কে নৌবাহিনীর হাতে তুলে দেন। এতে প্রযুক্তিগত ভাবে বারত আরও বেশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget