এক্সপ্লোর

২০১৮-১৯ অর্থবর্ষে বৃদ্ধি হবে ৭.২ শতাংশ, জানাল সিএসও

নয়াদিল্লি: গত বছরের তুলনায় এই আর্থিক বছরে অনেকটাই বাড়তে চলেছে বৃদ্ধির হার। গত আর্থিক বছরে উন্নয়নের হার ছিল ৬.৭ শতাংশ, এবার তা বেড়ে হচ্ছে ৭.২ শতাংশ। সেন্ট্রাল স্ট্যাটিসটিকস অফিস বা সিএসও এ খবর দিয়েছে। সিএসও জানিয়েছে, কৃষি ও নির্মাণ ক্ষেত্রে উন্নতির কারণে এই আর্থিক বৃদ্ধি। যদিও রিজার্ভ ব্যাঙ্ক হিসেব দিয়েছিল, এই আর্থিক বছরে বৃদ্ধি হবে ৭.৪ শতাংশ, তার থেকে সিএসও-র পরিসংখ্যান সামান্য কম। ২০১৬-১৭ সালে জিডিপি বাড়ে ৭.১ শতাংশ ও ২০১৫-১৬ সালে ৮.২ শতাংশ। সিএসও-র তথ্য বলছে, কৃষি, বনসম্পদ ও মৎস্যচাষে চোখে পড়ার মত উন্নতি হয়েছে, গত বছরের ৩.৪ শতাংশের তুলনায় এই আর্থিক বছরে এই ক্ষেত্রগুলির বৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৩.৮ শতাংশ। নির্মাণ ক্ষেত্রে ২০১৭-১৮-য় বৃদ্ধি ছিল ৫.৭ শতাংশ, এবার তা ৮.৩ শতাংশ ছোঁয়ার আশা। তবে খনন শিল্পে বৃদ্ধি কমছে চোখে পড়ার মত। গত অর্থবর্ষের ২.৯ শতাংশের তুলনায় এবার তা কমে দাঁড়াচ্ছে মাত্র ০.৮ শতাংশে। বাণিজ্য, হোটেল শিল্প, পরিবহণ ক্ষেত্র, যোগাযোগ ব্যবস্থা ও সম্প্রচার পরিষেবা সংক্রান্ত ক্ষেত্রেও পতন দেখা যাবে। গত অর্থবর্ষের ৮ শতাংশের তুলনায় এ ক্ষেত্রে এবার বৃদ্ধি কমে হতে পারে ৬.৯ শতাংশ। প্রতিরক্ষা ও অন্যান্য কিছু ক্ষেত্রেও বৃদ্ধি গত আর্থিক বছরের ১০ শতাংশের তুলনায় কমে ৮.৯ শতাংশ হতে পারে। উল্টোদিকে বৃদ্ধি হচ্ছে বিদ্যুৎ, গ্যাস, জল সরবরাহ ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা ক্ষেত্রে। গত বছর এই সব ক্ষেত্রে বৃদ্ধি ছিল ৭.২ শতাংশ, এবার তা বেড়ে হতে পারে ৯.৪ শতাংশ। নির্মাণ ক্ষেত্রে বৃদ্ধি চোখে পড়ার মত, গত বছরের ৫.৭ শতাংশের তুলনায় তা এবার হবে ৮.৯ শতাংশ। সামান্য বৃদ্ধি হতে পারে, অর্থ, রিয়্যাল এস্টেট ও পেশাদার পরিষেবা সংক্রান্ত ক্ষেত্রে। সিএসও আরও জানাচ্ছে, ২০১৮-১৯ আর্থিক বছরে মাথাপিছু জাতীয় আয় গত আর্থিক বছরের তুলনায় ১১.১ শতাংশ বেড়ে হবে ১,২৫,৩৯৭ টাকা। দেশে বিনিয়োগের অন্যতম সূচক গ্রস ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন বা জিএফসিএফও বাড়ছে। গত অর্থবর্ষের ৪৭.৭৯ লাখ কোটির তুলনায় এই অর্থবর্ষে তা হবে ৫৫.৫৮ লাখ কোটি টাকা।

সেরা শিরোনাম

China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget