এক্সপ্লোর

Weather News: শরীর জুড়াবে জুন-সেপ্টেম্বরে, তীব্র গরমের মধ্যেই বর্ষা নিয়ে বড়সড় পূর্বাভাস IMD-র

Weather Predictions: দিন দিন বৃষ্টিপাতের দিনসংখ্যা কমছে বলে মত জলবায়ু বিজ্ঞানীদের। তবে, তীব্র বৃষ্টিপাত বাড়ছে।

নয়াদিল্লি : তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। সকাল থেকেই সূর্যের প্রখর তাপে শরীর জ্বালাপোড়া করছে। নিত্যদিন এমনই ছবি ধরা পড়ছে। মাঝেমধ্যে সন্ধের দিকে একটু আধটু হাওয়া দিলেও, তাতে বিশেষ লাভ হচ্ছে না। বেলা একটু গড়ালেই বাড়ির বাইরে বেরোতে কালঘাম ছুটছে সকলের। এই পরিস্থিতিতে গতকাল রাজ্যের কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। কিন্তু, তাতেও স্বস্তি কই ? তবে, স্বস্তির খবর একেবারে যে নেই তা নয়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এবার স্বাভাবিকের থেকে বেশি বর্ষা দেখবে দেশ। 

কৃষিক্ষেত্রের জন্য এটি অত্যন্ত ভাল খবর। কারণ, এই ক্ষেত্রের ওপরই দেশের ১৮ শতাংশ জিডিপি নির্ভর করে। দেশের জনসংখ্যার ৪২ শতাংশই কৃষিকাজের উপর নির্ভরশীল। দেশের সামগ্রিক কৃষিজমির পরিপ্রেক্ষিতে বলতে হলে, ৫২ শতাংশই বর্ষার বৃষ্টির জলের উপর নির্ভরশীল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। এই পরিস্থিতিতে IMD প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, "চার মাসের (জুন থেকে সেপ্টেম্বর) বর্ষা মরসুমে এবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে গোটা দেশে। যার মধ্যে দীর্ঘমেয়াদী গড়ে ৮৭ সেমি বৃষ্টিপাতের ১০৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।" ভারতীয় উপমহাদেশে স্বাভাবিকের চেয়ে কম বর্ষার জন্য দায়ী এল নিনোরও এ বছর সেভাবে প্রভাব ফেলার সম্ভাবনা কম।

বর্ষা প্রধানত জুনের ১ তারিখ থেকে কেরল দিয়ে শুরু হয়। সেপ্টেম্বরের মাঝামাঝি করে তা শেষ হয়ে যায়। অবশ্য দিন দিন বৃষ্টিপাতের দিনসংখ্যা কমছে বলে মত জলবায়ু বিজ্ঞানীদের। তবে, তীব্র বৃষ্টিপাত বাড়ছে। যার জেরে প্রায়ই বন্যা ও খরার পরিস্থিতি তৈরি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে মানে এই নয় যে, তা সমানভাবে সর্বত্র হবে।

মার্চের শেষ সপ্তাহ থেকেই দহন জ্বালা। মাঝে ১-২ দিন একটু হাওয়া দিলেও, পরিস্থিতি তেমন বদলাচ্ছে না কিছুতেই। সকালে রাস্তায় বেরোলেই অস্বস্তিকর গরম, সঙ্গে দোসর আর্দ্রতা। কলকাতা থেকে জেলা, সব জায়গাতেই কমবেশি ছবিটা একই। তবে এই ছবি যে শুধু পশ্চিমবঙ্গের, তা বললে ভুল হবে একেবারেই। দেশের একাধিক গ্রীষ্মপ্রধান রাজ্য়ের ছবিগুলি মোটামুটি একই। যে জায়গাগুলোয় মার্চে মনোরম পরিবেশ থাকে, সেই সমস্ত রাজ্যেই তীব্র গরম অনুভূত হচ্ছে মার্চের মাঝামাঝি থেকেই। চড়চড় করে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা, সঙ্গে অস্বস্তি বাড়াচ্ছে আর্দ্রতা। পরিবেশবিদেরা বলছেন, এপ্রিল এবং জুন মাসে চলতি বছর গোটা ভারত যে গরম অনুভব করবে, তা এর আগে কখনও করেনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget