এক্সপ্লোর

Iran Protests: অগ্নিগর্ভ পরিস্থিতি ইরানে, প্রশ্ন আমেরিকার ভূমিকা নিয়েও, ভারতীয়দের উদ্দেশে এল সতর্কবার্তা

India on Iran: নয় নয় করে তিন সপ্তাহ ধরে প্রতিবাদ, বিক্ষোভ চলছে ইরানে।

নয়াদিল্লি: সরকার বিরোধী আন্দোলনে তপ্ত ইরান। মৃত্যুসংখ্যা বেড়ে চলেছে লাগাতার। দেদার ধরপাকড়, গ্রেফতারও চলছে। পরিস্থিতি এতটাই চরমে উঠেছে যে হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমেরিকাও। সেই আবহেই ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা এল। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তরফে সকলকে সতর্ক করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইরান যাওয়ার পরিকল্পনা বাতিল করতে বলা হয়েছে সকলকে। ইরানে থাকা ভারতীয়দের নিরাপদে বেরিয়ে আসতেও বলা হয়েছে। (India on Iran)

নয় নয় করে তিন সপ্তাহ ধরে প্রতিবাদ, বিক্ষোভ চলছে ইরানে। এখনও পর্যন্ত প্রায় ৭০০ মানুষ মারা গিয়েছেন বলে খবর। আটক করা হয়েছে ২৫০০ বিক্ষোভকারীকে। জায়গায় জায়গায় পুলিশ ও নিরাপত্তবাহিনীর সঙ্গে সংঘর্ষ বেঁধেছে। স্লোগান উঠেছে আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধেও। এমন পরিস্থিতিতে ইরানে হস্তক্ষেপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। পাল্টা আমেরিকার সেনার উপর হামলা করার হুঁশিয়ারি দিয়েছে ইরানও। (Iran Protests)

এমন পরিস্থিতিতে ভারতীয়দের সতর্ক করল দিল্লি। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, 'ইরানে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইরান যাওয়া থেকে বিরত থাকতে বলা হচ্ছে ভারতীয়দের'। ইরানে ভারতীয় দূতাবাসের তরফেও সকলকে সতর্ক করা হয়েছে। ভারতীয় পড়ুয়া, পুণ্যার্থী, ব্যবসায়ী, পর্যটক যত দ্রুত সম্ভব দেশে ফিরে যেতে বলা হয়েছে। 

এর আগে, গত ৫ জানুয়ারিও ইরান সফর নিয়ে ভারতীয়দের সতর্ক করে বিদেশমন্ত্রক। খুব প্রয়োজন না থাকলে ইরান যাওয়া উচিত নয় বলে জানানো হয়। ইরানে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সতর্কতা অবলম্বন করতে বলে তারা। বিক্ষোভ-আন্দোলন থেকে দূরে থাকতে বলা হয়। এড়িয়ে চলতে বলা হয় অশান্ত এলাকা।

ইরানে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে উদ্বেগ ছড়িয়েছে গোটা পশ্চিম এশিয়াতেই। বিক্ষোভকারীরা সরাসরি আয়াতোল্লার মৃত্যু কামনা করছেন, 'স্বাধীন ইরানে'র দাবি তুলছেন। তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন ট্রাম্প। বিক্ষোভকারীদের প্রতি যদি এহেন কড়া আচরণ বজায় রাখে ইরান, তাহলে আমেরিকা সামরিক পদক্ষেপ করতে পারে বলেও জানিয়েছেন। সেক্ষেত্রে ইজ়রায়েলও ইরানে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায় আন্তর্জাতিক ভূরাজনীতি আড়াআড়ি বিভক্ত হয়ে যেতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Airport: নরেন্দ্র মোদীর নামে হবে এই বিমানবন্দরের নাম, নাম বদলের প্রস্তাবে সিলমোহর যোগী আদিত্যনাথের
নরেন্দ্র মোদীর নামে হবে এই বিমানবন্দরের নাম, নাম বদলের প্রস্তাবে সিলমোহর যোগী আদিত্যনাথের
Lal Hit Janata Party : ককরোচ জনতা পার্টির আগেই এবার রাজধানীতে জমায়েত 'লাল হিট জনতা পার্টি'-র, বক্তব্য এই...
ককরোচ জনতা পার্টির আগেই এবার রাজধানীতে জমায়েত 'লাল হিট জনতা পার্টি'-র, বক্তব্য এই...

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget