এক্সপ্লোর

Abu Bakr Arrested: তিন দশক ধরে লুকোচুরি, ’৯৩ মুম্বই বিস্ফোরণে অবশেষে গ্রেফতার আবু বকর

Abu Bakr Arrested: এর আগে, ২০১৯ সালেও আবুকে পাকড়াও করেন ভারতীয় গোয়েন্দারা। কিন্তু প্রমাণ এবং তথ্য সংক্রান্ত গলদ থাকার সুযোগ নিয়ে সে বার গোয়েন্দাদের হাত থেকে নিস্তার পেয়ে গিয়েছিলেন তিনি।

নয়াদিল্লি: হাতে হাতকড়া পরানো হলেও, প্রমাণের অভাবে আগেও ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। কিন্তু এ বার একেবারে আটঘাট বেঁধে ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ (1993 Mumbai Serial Blast)) মামলার অন্যতম অভিযুক্ত তথা কুখ্যাত জঙ্গি আবু বকরকে (Abu Bakr) গ্রেফতার করলেন ভারতীয় গোয়েন্দারা (Indian Investigation Agencies)।  সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) তাঁকে গ্রেফতার করা হয়েছে। খুব শীঘ্রই ভারতে আনা হবে তাঁকে।

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) অত্যন্ত ঘনিষ্ঠ আবু। তাঁর পুরো নাম আবু বকর আবদুল গফুর শেখ। ১৯৯৭ সালেই তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করা হয়। কিন্তু কখনও পাকিস্তানে (Pakistan), কখনও আবার সংযুক্ত আরব আমিরশাহিতে আশ্রয় নিয়ে গোয়েন্দাদের চোখে ধুলো ছুড়ে যাচ্ছিলেন আবু।

এর আগে, ২০১৯ সালেও আবুকে পাকড়াও করেন ভারতীয় গোয়েন্দারা। কিন্তু প্রমাণ এবং তথ্য সংক্রান্ত গলদ থাকার সুযোগ নিয়ে সে বার গোয়েন্দাদের হাত থেকে নিস্তার পেয়ে গিয়েছিলেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির আধিকারিকদের ব্যবহার করে ভারতে ফেরা থেকে নিষ্কৃতী পেয়ে গিয়েছিলেন। তবে এ বার একেবারে প্রস্তুতি নিয়ে নেমেছিলেন গোয়েন্দারা।

আরও পড়ুন: UP Election 2022: ‘পথে হল দেরি’, সময়ে মনোনয়ন জমা দিতে দৌড় লাগালেন মন্ত্রী

১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বই, তৎকালীন বম্বের বুকে পর পর ১২টি প্রাণঘাতী বিস্ফোরণ ঘটানো হয়।  তাতে ২৫৭ জন মারা যান। জখম হন ৭০০-র বেশি মানুষ। তদন্তে জানা যায়, ভারতে জঙ্গিদের হাতে সোনা, জামাকাপড় এবং বিস্ফোরণ ঘটানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছে দিয়েছিলেন আবু।

১৯৯৩ মুম্বই বিস্ফোরণের অন্য অভিযুক্তরা হলেন আবু সালেম (Abu Salem), ফারুক টাকলা (Farooq Takla)। আগেই গ্রেফতার করা হয়েছে তাঁদের। ওই বিস্ফোরণকাণ্ডের মূল চক্রী ছিলেন দাউদ। এখনও পর্যন্ত তাঁর নাগাল মেলেনি।  পাকিস্তান সরকারের নিরাপদ আশ্রয়ে দাউদ রয়েছেন বলে দাবি ভারতীয় গোয়েন্দাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samay Raina: India's Got Latent নিয়ে আদালতে বড় স্বস্তি সময় রায়নার, সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
India's Got Latent নিয়ে আদালতে বড় স্বস্তি সময় রায়নার, সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget