এক্সপ্লোর

NCRB Report: গড়ে প্রতিদিন ৩১ জন শিশু আত্মহত্যা করেছে ২০২০ সালে, তথ্য প্রকাশ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর

Children Died by Suicide: বিশেষজ্ঞরা বলছেন করোনা পরিস্থিতির জন্য বাড়ছে মানসিক চাপ। আর সেই চাপ থেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অনেকেই।

নয়াদিল্লি: ২০২০ সালে প্রতিদিন গড়ে ৩১ জন শিশু আত্মহত্যা (Suicide) করেছে। এমনই পরিসংখ্যান তুলে ধরল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি (NCRB)। বিশেষজ্ঞরা বলছেন করোনা পরিস্থিতির জন্য বাড়ছে মানসিক চাপ। আর সেই চাপ থেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অনেকেই।

এনসিআরবি তথ্যপঞ্জিতে উল্লেখ করেছে ২০২০ সালে আত্মহত্যা করেছে এমন শিশুর সংখ্যা ১১ হাজার ৩৯৬। যা ২০১৯ সালের তুলনায় ২১ শতাংশ এবং ২০১৮ সালের তুলনায় ১৮ শতাংশ বেশি। ২০১৯ সালে এই সংখ্যাটা ছিল ৯ হাজার ৬১৩  এবং ২০১৮ সালে ৯ হাজার ৪১৩। কারণ হিসেবে তথ্যপঞ্জিতে বলা হয়েছে ৪ হাজার ৬ জনের আত্মহত্যার কারণ পারিবারিক অশান্তি। সম্পর্কের জেরে আত্মহত্যা করেছে এমন সংখ্যা ১ হাজার ৩৩৭। ১ হাজার ৩২৭ জনের আত্মহত্যার কারণ হিসেবে উঠে এসেছে ১ হাজার ৩২৭। এর পাশাপাশি আত্মহত্যার কারণ হিসেবে উঠে এসেছে বেকারত্ব, মাদকের মতো বিষয়গুলিও।

চাইল্ড প্রোটেকশন, সেভ দ্য চিল্ড্রেনের ডেপুটি ডিরেক্টর প্রভাত কুমার বলছেন, “শিশুদের শিক্ষা এবং শারীরিক স্বাস্থ্যের মতো বিষয়গুলি সম্পর্কে সচেতনতা লক্ষ্য করা যায়। কিন্তু মানসিকভাবে তাকে ভাল রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এই সংখ্যা বৃদ্ধি আসলে পদ্ধতিগত ব্যর্থতা প্রতিফলন। কোনও শিশু ভাল রাখা দায় তার বাবা মা ছাড়াও, পরিবারের অন্যান্য সদস্য সহ প্রতিবেশীদের। মূলত যাদের সঙ্গে শিশু বেড়ে উঠছে। বেড়ে ওঠার পরিবেশ পেলেই তবেই ভবিষ্য়ৎ উজ্জ্বল হবে।‘’ তাঁর মতে, মানসিক স্বাস্থ্য নিয়ে এখনও সমাজে কিছু চিরাচরিত ধ্যান ধরাণা রয়েছে। করোনার জেরে স্কুল বন্ধ, মানতে হচ্ছে শারীরিক দূরত্ববিধি। তাতেও আরও শঙ্কা বাড়ছে শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে।

চাইল্ড রাইটস এন্ড ইউ (CRY-Child Rights and You) পলিসি রিসার্চ এবং অ্যাডভোকেসির ডিরেক্টর প্রীতি মহড়া বলেন, বাড়িতে থাকার কারণে শিশুরা প্রচণ্ড মানসিক চাপ এবং ট্রমার মধ্য দিয়ে গেছে। দীর্ঘ সময় ধরে স্কুল সময় বন্ধ এবং শারীরিক দূরত্ববিধির জন্য বন্ধু, শিক্ষক বা প্রিয় মানুষদের থেকে অনেকটা দূরে তারা। ফলে বাড়ছে মানসিক চাপ।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget