এক্সপ্লোর

Assam : অসমে ঝড়-বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৪, বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

Assam : ঝড়-বৃষ্টির জেরে শুক্রবার তিনসুকিয়া জেলায় তিন জনের, বকসায় দুই জনের এবং ডিব্রুগড়ের এক জনের প্রাণহানি হয়েছে

গুয়াহাটি : অসমে (Assam) ঝড়-বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৪। গত তিন দিন ধরে টানা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলছে এই রাজ্যে। পাশাপাশি বজ্রপাত। এর জেরে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। আর তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। রবিবারের আবহাওয়া বুলেটিন সূত্রে এমনই খবর।

অসময় ব্যাপক ঝড়-বৃষ্টি-

তীব্র ঝড়ের (Storm) পাশাপাশি নাগাড়ে বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। অসমে এই সময়ে এই মরসুমি প্রাকৃতিক দুর্যোগ বরদৈশিলা নামে পরিচিত। আর এর জেরে এবার রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়ি-ঘরের ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে গাছ ও বিদ্যুতের খঁটি। 

ঝড়-বৃষ্টির জেরে শুক্রবার তিনসুকিয়া জেলায় তিন জনের, বকসায় দুই জনের এবং ডিব্রুগড়ের এক জনের প্রাণহানি হয়েছে। অসম রাজ্য বিপর্যক মোকাবিলা দফতরের বুলেটিন অনুয়ায়ী, শনিবার রাতে ঝড়-বৃষ্টিতে দুই নাবালক-সহ আরও আট জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন ; তীব্র গরমে স্বস্তির-আশা, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়

বুলেটিনে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে চলা ঝড়ে ১২ হাজারের বেশি বাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। উল্লেখ্য, বায়ু ও বৃষ্টির দেবীকে এখানে বরদৈশিলা বলা হয়। অহমিয়া নতুন বছর শুরু হয় ১৫ এপ্রিল। এই সময়কালে তীব্র ঝড়ে সঙ্গে বৃষ্টি হয়।

অসম রাজ্য বিপর্যক মোকাবিলা দফতরের বুলেটিন অনুয়ায়ী, ৫ হাজার ৮০৯টি কাঁচাবাড়ি, ৬৫৫টি পাকা বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া ৮৫৩টি কাঁচা বাড়ি ও ২৭টি পাকা বাড়ির সম্পূর্ণ ক্ষতি হয়েছে। ঝড়-বৃষ্টিতে ১২ জেলায় ৩৪টি বাড়ি-ঘরের ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, দিনকয়েক আগে পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাড়ি ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে জমির ফসল। বইখাতা ভিজে যাওয়ায় সমস্যায় পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। প্রশাসনের তরফে সাহায্য না মেলার অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয় পঞ্চায়েতের তরফে দেওয়া হয় দ্রুত সাহায্যের আশ্বাস। কোচবিহারে নাগাড়ে বৃষ্টি পাট চাষে ব্যাপক ক্ষতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget