এক্সপ্লোর

Assam Flood: উদ্বেগ বাড়াচ্ছে অসমের বন্যা পরিস্থিতি, জোরকদমে চলছে উদ্ধারকাজ

Flood Situation: রাজ্যের ৩১টি জেলা মিলিয়ে সাত লক্ষের বেশি নাগরিক বন্যার ফলে ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে অসম সরকার।

গুয়াহাটি: ভয়াবহ ছবি অসমের (Assam)। ক্রমশ জটিল হচ্ছে বন্যা পরিস্থিতি। অসমের একের পর এক জেলা বন্যার কবলে। রাজ্যের ৩১টি জেলা মিলিয়ে সাত লক্ষের বেশি নাগরিক বন্যার ফলে ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে অসম সরকার। কাছাড়, হোজাই, দারাং. মোরিগাঁও, নওগাঁ, করিমগঞ্জের পরিস্থিতি অত্যন্ত জটিল বলে অসম প্রশাসন সূত্রে খবর। এগুলির মধ্যে নওগাঁ  ও কাছাড় জেলা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। বন্যা ও ধসের কারণে অসমে এখনও পর্যন্ত ১৮ জন মারা গিয়েছেন। 

ক্ষয়ক্ষতি:
প্রশাসন সূত্রে খবর, নব্বই হাজার হেক্টরেরও বেশি পরিমাণ জমির ফসল এখন জলের তলায় রয়েছে। হাজার দুয়েকের বেশি বাড়ি এখনও জলের তলায়।  বিপুল পরিমাণ এলাকার বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। প্রায় তিনশোটি ত্রাণ শিবির করা হয়েছে। সেখানে রাখা হয়েছে তাঁদের। জমি-ফসল ছাড়াও ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল সংখ্যক গবাদি পশুরও। ভারতীয় সেনা (Indian Army), রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর (State Disaster Response Force), এনডিআরএফ একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। শনিবার পর্যন্ত অন্তত ২৫ হাজার জনকে উদ্ধার করা হয়েছে। টানা অনেকদিন ধরে বৃষ্টির কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসমে। উপচে পড়েছে ব্রক্ষ্মপুত্র নদ ও অসমের অন্যান্য নদী।

বিপদসীমার উপরে ব্রক্ষ্মপুত্র:
অসমের জীবনের সঙ্গে জুড়ে রয়েছে ব্রক্ষ্মপুত্র (Brahmaputra) নদ। এখন সেই নদ বিপদসীমার উপরে বইছে। জোরহাটের (Jorhat) কাছেও নদী বিপদসীমার উপরে। 

বিপদ বাড়াচ্ছে ধস:
বন্যা এবং বৃষ্টির সঙ্গেই চিন্তা বাড়াচ্ছে ধস। নিউ কুনজুং, ফিয়াংপুই, মউলহই, মহাদেব টিলা, নর্ত বাগেটার--এরকম একাধিক এলাকায় ধস শুরু হয়েছে। ধসের (Landslide) কারণে একাধিক এলাকায় রেল লাইন ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ফলে বেশ কিছু লোকালয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। 

পরিস্থিতি গুরুতর হওয়ায়, উদ্ধারকাজে পাঠানো হয়েছে চিনুক ভারী হেলিকপ্টারও (Chinook heavy-lift helicopters)। এনডিআরএফ-কে সাহায্য করতে পাঠানো হয়েছে কপ্টারটি।   

আরও পড়ুন: 'জনগণ সবসময়ই সবার আগে' পেট্রোপণ্যের মূল্য হ্রাসের পর ট্যুইট মোদির

সেরা শিরোনাম

App Bike Ride: 'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি'
'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি'
Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
Maharashtra News: জমজমাট জন্মদিন পালনের শখ একজনের, আরেকজন কিনবে বাইক, টাকা জোগাড়ের জন্য বন্ধুকে খুন করল ২ নাবালক
জমজমাট জন্মদিন পালনের শখ একজনের, আরেকজন কিনবে বাইক, টাকা জোগাড়ের জন্য বন্ধুকে খুন করল ২ নাবালক
Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget