এক্সপ্লোর

Assam-Mizoram: অসম-মিজোরাম সীমান্ত সমস্যা নিয়ে মোদীর ভূমিকায় প্রশংসা হিমন্ত বিশ্বশর্মার

কয়েক দশক ধরে চলা এই সমস্যার সমাধান যেভাবে করেছে কেন্দ্রীয় সরকার, সে বিষয়ে বৈঠকে প্রশংসা করেছেন হিমন্ত বিশ্ব শর্মা

নিউদিল্লি: সোমবার অসম-মিজোরাম সীমান্ত সমস্যার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম-মিজোরাম সীমান্ত সমস্যা নিয়ে একমাস ধরে উত্তপ্ত রয়েছে উত্তর-পূর্ব ভারত। এর মধ্যেই সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন অসমের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, যেভাবে এই আন্ত:রাজ্য সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী, তা নিয়েও প্রশংসার সুর শোনা গিয়েছে অসমের মুখ্যমন্ত্রীর কথায়। 

জানা গিয়েছে, অসম-মিজোরাম সীমান্ত সমস্যা নিয়ে কথা বলেছেন তাঁরা। কয়েক দশক ধরে চলা এই সমস্যার সমাধান যেভাবে করেছে কেন্দ্রীয় সরকার, সে বিষয়ে বৈঠকে প্রশংসা করেছেন হিমন্ত বিশ্ব শর্মা, এমনটাই খবর। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন অসমের মুখ্যমন্ত্রী। 

প্রতিবেশী মিজোরামের সঙ্গে সীমান্ত সংঘাতের বিষয়ে বিস্তারিত অমিত শাহের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন হিমন্ত বিশ্বশর্মা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সঙ্গেও দেখা করেছেন হিমন্ত বিশ্বশর্মা। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা করেছেন তিনি। 

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা জানান যে এই সমস্যা এক দিনেই সমাধান সম্ভব নয়। যদিও যতটা সম্ভব সমাধানের চেষ্টা করতে চেয়েছেন তিনি। এছাড়াও অসমে ড্রাগস সমস্যা নিয়েও আলোচনা করেছেন তিনি, এমন 

একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডির সঙ্গেও সাক্ষাৎ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। চলতি মাসেই দুই রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সীমান্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল অসম ও মিজোরাম। সীমান্তে কেন্দ্রের নিরপেক্ষ বাহিনী মোতায়েনের উদ্যোগকেও সম্মতি জানিয়েছে দুই রাজ্য।

২৬ জুলাই দীর্ঘদিন ধরে চলা অসম-মিজোরামের সীমান্ত ফের ভয়াবহ আকার ধারণ করেছিল।সংঘর্ষের মধ্যে মৃত্যু হয়েছিল ৭ জন অসম পুলিশ কর্মীর।দুই রাজ্যের মধ্যে চলা সীমানা বিবাদ মিটিয়ে ফেলতে উদ্যোগী হয়েছিল মিজোরাম এবং অসম। দুই রাজ্যের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকও হয়। এই আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে রাজি হয়েছে উভয় পক্ষই।

সেরা শিরোনাম

Madhya Pradesh News : ৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Road Accident: স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি
স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget