এক্সপ্লোর

UP Election Result 2022: ভোট গণনার প্রবণতায় উত্তরপ্রদেশে ‘অবকি বার, ফির যোগী সরকার’! একনজরে প্রাপ্ত ভোটের হার

Uttar Pradesh Election Results 2022: গতবারের বিধানসভা ভোটের চেয়ে বেশি আসনে এগিয়ে থাকলেও অখিলেশ যাদবের দল সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক কম আসনে এগিয়ে।

Uttar Pradesh Election Results 2022: উত্তরপ্রদেশে অষ্টাদশ বিধানসভা গঠনের জন্য ভোটগণনা চলছে। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগণনা। শুরু থেকেই বিরোধীদের বহু পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বিজেপি। ভোট গণনার প্রাথমিক প্রবণতা থেকেই স্পষ্ট হয়ে যায়, রাজ্যে ফের সরকার গড়়তে চলেছে গেরুয়া শিবিরই। পাঁচ বছর পর সরকারে প্রত্যাবর্তনের ব্য়াপারে সমাজবাদী পার্টির আশায় জল ঢেলেছে প্রাথমিক প্রবণতা। গতবারের বিধানসভা ভোটের চেয়ে বেশি আসনে এগিয়ে থাকলেও অখিলেশ যাদবের দল সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক কম আসনে এগিয়ে। অন্য়দিকে, এগিয়ে থাকার নিরিখে সরকার গঠনের ম্য়াজিক ফিগার পেরিয়ে গিয়েছে বিজেপি শিবির। সকাল ১০ টার পর ভোট গণনার প্রবণতা অনুযায়ী, বিজেপি ২৩৯ আসনে এগিয়ে। বিজেপির থেকে বহু পিছিয়ে ১০৮ আসনে এগিয়ে সমাজবাদী পার্টি। বহুজন সমাজ পার্টি (বিএসপি) ও কংগ্রেসের এগিয়ে থাকা আসনের সংখ্যা নগন্য়। দুই দলই দুই অঙ্কের আসনেও এগিয়ে নেই। ফলে ভোট গণনার  প্রবণতা  অনুযায়ী, বিএসপি ও কংগ্রেসের উত্তরপ্রদেশে কার্যত অতি প্রান্তিক শক্তিতে পরিণত হতে চলেছে। অন্যদিকে, রাজ্যে দেখা যাচ্ছে কার্যত বিজেপি ও সমাজবাদী পার্টির দ্বিমুখী লড়াই।

এখনও প্রাপ্ত  ভোটের নিরিখে বিজেপিই সবচেয়ে আগে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, সকাল সাড়ে নয়টা পর্যন্ত বিজেপির প্রাপ্ত ভোটের হার ৪১.২ শতাংশ। এরপরেই রয়েছে সমাজবাদী পার্টি। তাদের প্রাপ্ত ভোটের হার ২৯.৭ শতাংশ। বিএসপি-র প্রাপ্ত ভোট ১৪.৪ শতাংশ। কংগ্রেসের প্রাপ্ত ভোট ২.৯১ শতাংশ।

আজ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সকাল ৮টা থেকে শুরু হয় গণনা। গোটা দেশের নজর রয়েছে উত্তরপ্রদেশের দিকে। যোগী-অখিলেশের মধ্যে লখনউয়ের মসনদে বসবে কে? কংগ্রেস এবার কেমন ফল করবে? তা স্পষ্ট হয়ে যাবে আর কয়েকঘণ্টার মধ্যে। উত্তরপ্রদেশে মোট বিধানসভা আসন ৪০৩। ভোট হয়েছে ৭ দফায়। উত্তরপ্রদেশের পাশাপাশি আজ ভোট গণনা চলছে উত্তরাখন্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরে। এর মধ্যে গোয়ায় এই প্রথমবার ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় বিধানসভা আসন ৪০টি। ৭০ আসনের উত্তরাখণ্ডে ভোটের আগে বেশ কয়েকজন মন্ত্রী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। শিরোমণি অকালি দল, কংগ্রেস, বিজেপির পাশাপাশি এখানে লড়াই করছে আম আদমি পার্টি। ৬০ আসনের মণিপুর বিধানসভায় লড়াই মূলত কংগ্রেস ও বিজেপির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget