এক্সপ্লোর

Gujarat Hospital Fire: গুজরাতে কোভিড-১৯ হাসপাতালে আগুন, মৃত ১৮, শোকপ্রকাশ মোদির

মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন গুজরাতের মুখ্যমন্ত্রী

ভারুচ (গুজরাত): ভারতে ভয়ঙ্কর করোনা। মারণ ভাইরাসের দাপটে ত্রাহি ত্রাহি রব। প্রতিদিনই আগের দিনের সংখ্যাকে ছাপিয়ে যাচ্ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু।

এই অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েও রেহাই নেই! ফের আরোগ্য নিকেতনেই করোনা রোগীদের জীবনদীপ নিভে গেল।

ফের কোভিড হাসপাতালে আগুন। ফের মর্মান্তিক মৃত্যু রোগীর। গভীর রাতে পুড়ে মৃত্যু হল করোনা আক্রান্তের! এবার গুজরাতে।  

ভারুচে করোনা চিকিৎসা কেন্দ্রে আগুন লেগে আইসিইউ-তেই পুড়ে মৃত্যু হয় ১৮ জন করোনা রোগীর। 

রাত সাড়ে ১২টা নাগাদ ভারুচের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালের কোভিড কেয়ার সেন্টারে আগুন লাগে। ভারুচের পুলিশ সুপার জানান, আইসিইউ-তে শর্ট শার্কিটের জন্যই আগুন লাগে।

আগুন লাগার পর রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্ট হয়নি।

সূত্রের খবর, যে সময় আগুন লাগে, সেসময় হাসপাতালে প্রায় ৭০ জন রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার পর, তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়। 

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন গুজরাতের মুখ্যমন্ত্রী।

গত বুধবার মহারাষ্টের ঠাণে-তে হাসপাতাল আগুনের জেরে ৪ জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। গতকাল রাত সাড়ে তিনটে নাগাদ ওই হাসপাতালের ওয়ার্ডে আগুন লাগে।  দমকলের ২টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৪ জন রোগীর মৃত্যু হয়।  আহত হন ১২ জন।  

তার ঠিক পাঁচদিন আগে, গত ২৩ তারিখ, মহারাষ্ট্রের পালঘরের ভাসাইয়ে বিজয় বল্লভ কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায়  মৃত্যু হয় ১৪ জন রোগীর।  ২১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়।  হাসপাতাল সূত্রে খবর, ভোররাতে  তিনটে নাগাদ আইসিইউ-তে আগুন লাগে।  সেখানেই ছিলেন ওই ১৪ জন রোগী। 

গত ২৬ মার্চ মুম্বইয়ের ভাণ্ডুপে মলের ভিতরে কোভিড হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে ১১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। 

গত বুধবার নাসিকে অক্সিজেন ট্যাঙ্কারে লিক করে প্রাণ যায় ২৪ করোনা আক্রান্তের। অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল তাঁদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget