এক্সপ্লোর

Bengaluru: ব্যাঙ্গালোরে এক পরিবারের এক শিশু সহ ৫ জনের রহস্য মৃত্যু

Bengaluru: মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ব্যাঙ্গলোরের বাইদারাহাল্লি এলাকায়। পুলিশ সূত্রে খবর, পরিবারের চার সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিছানায় পড়েছিল ৯ মাসের শিশুর দেহ।

ব্যাঙ্গালোর: বাড়ি থেকে উদ্ধার হল ৯ মাসের শিশু-সহ একই পরিবারের ৫ জনের দেহ। ব্যাঙ্গালোরের এক পরিবারের এমন মর্মান্তিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সেই একই পরিবারের আড়াই বছরের এক শিশুকন্যাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ব্যাঙ্গলোরের বাইদারাহাল্লি এলাকায়। পুলিশ সূত্রে খবর, পরিবারের চার সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিছানায় পড়েছিল ৯ মাসের শিশুর দেহ। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। 

এদিকে সোদপুরে মা ও ছেলের রহস্যমৃত্যুতে নতুন মোড়। গতকাল কেয়ার মোড়ে এক আবাসনের একতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৬৭ বছরের কামনা সিংহ ও তাঁর ছেলে দত্তাত্রেয়র ঝুলন্ত দেহ।  মৃত্যুর আগে ২২ বছরের তরুণ ফোনে বন্ধুকে বলেছিলেন, আর বাঁচতে চান না। এর কিছুক্ষণের মধ্যেই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ও তাঁর মায়ের দেহ। স্থানীয় সূত্রে খবর, ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন প্রৌঢ়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দত্তাত্রেয়র ফোন পেয়ে গতকাল সন্ধেয় এক বন্ধু ও এক বান্ধবী ফ্ল্যাটে এসে ডাকাডাকি শুরু করেন। সাড়া না পাওয়ায় প্রতিবেশীরা এসে দরজায় সজোরে ধাক্কা মারেন। দেখা যায়, মেঝেতে পড়ে রয়েছেন প্রৌঢ়া। পাশের ঘর থেকে উদ্ধার হয় তাঁর ছেলের ঝুলন্ত দেহ। মৃত্যুর নেপথ্যে কী কারণ? খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। 

 খড়দা থানার অন্তর্গত সোদপুর কেয়ার মোড়ে একটি আবাসনের ঘর থেকে এক প্রৌঢ়া ও তার ২২ বছরের ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ।মা ও ছেলের রহস্য মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য ওই এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

এদিকে রাজ্যের অন্য প্রান্তে পুরুলিয়ার বরাবাজারের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার থেকে উদ্ধার হল এক মহিলা চিকিৎসকের পচাগলা মৃতদেহ। শুক্রবার সন্ধেয় তালা ভেঙে উদ্ধার করা হয় চিকিৎসক সুচিত্রা সিংহর দেহ। পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসকের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে হাসপাতালের কর্মী ও এলাকাবাসী থানায় খবর দিয়েছিলেন। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget