এক্সপ্লোর

Bihar Political Crisis : '১৬৪ বিধায়কের সমর্থন রয়েছে', বিহারে পরবর্তী সরকার গঠনের দাবি নীতীশের

Nitish on next Government : বিজেপি-সঙ্গ ছেড়ে ইস্তফা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। "বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হয়ে পড়ছিল।" বিজেপি-সঙ্গ ছাড়ার পরেই সুর চড়ালেন নীতীশ।

পটনা : "বিহারে (Bihar) পরবর্তী সরকার গড়ার জন্য তাদের ডাকা হোক। সাত দলের সমর্থন রয়েছে। নির্দল-সহ ১৬৪ জন বিধায়ক রয়েছেন তাঁদের সঙ্গে।" রাজ্যপালের সঙ্গে দ্বিতীয়বার দেখা করে এমনই দাবি জানালেন নীতীশ কুমার (Nitish Kumar)। এবার তাঁর সঙ্গী ছিলেন তেজস্বী যাদব এবং অন্যান্য বিরোধী নেতারা।

কী বলছেন তেজস্বী ?

রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, "গোটা হিন্দি বলয়ে, বিজেপির কোনও জোট শরিক নেই। ইতিহাস বলছে, বিজেপি যে দলের সঙ্গে জোট গড়েছে, সেই দলকে শেষ করে দিয়েছে। পাঞ্জাব এবং মহারাষ্ট্রেও তা-ই হয়েছে। এর আগে জেপি নাড্ডা বলেছিলেন, তারা আঞ্চলিক দলগুলিকে শেষ করে দেবে। বিজেপি শুধু মানুষকে কিনতে জানে। আমরা নীতীশ কুমার ও লালুজি-কে ধন্যবাদ জানাই। আমরা শুধু চেয়েছিলাম বিজেপির এই কর্মসূচি যেন বিহারে না চলে। আমরা সবাই জানি যে, লালুজি আদবাণীজি-র "রথ" থামিয়ে দিয়েছিলেন। "

আরও পড়ুন ; "বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হয়ে পড়ছিল", মুখ্যমন্ত্রী-পদে ইস্তফা নীতীশের

কিছু আগেই বিজেপি-সঙ্গ ছেড়ে ইস্তফা দিয়েছেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। "বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হয়ে পড়ছিল।" বিজেপি-সঙ্গ ছাড়ার পরেই সুর চড়ান নীতীশ। ইস্তফা দিয়েই রাবড়ী দেবীর বাসভবনে যান তিনি। 

এর আগে ২০১৫-য় বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন নীতীশ। এর পার হাত ধরেন রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসের। জেডিইউ-আরজেডি ও কংগ্রেসের 'মহাগাঁটবন্ধন' ২০১৫-র বিধানসভা নির্বাচনের জয়লাভ করে। মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার এবং তাঁর ডেপুটি হন তেজস্বী যাদব। যদিও সেই জোট টেকেনি। ২০১৭-য় ফের জোট বাঁধে বিজেপি-জেডিইউ। ৫ বছর পর ফের ভাঙল জোট। এই পরিস্থিতিতে আজ পাটনায় নিজের বাসভবনে দলীয় সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠক করেন নীতীশ। বিরোধীদল আরজেডি-র ডাকে রাবড়ি দেবীর বাসভবনে বৈঠক বসেন কংগ্রেস ও বাম নেতারা। বিকেলে পাটনায় বৈঠকে বসছে বিজেপির কোর কমিটি।

বিহার বিজেপির প্রধান সঞ্জয় জয়সওয়াল অবশ্য বলছেন, এনডিএ-র ব্যানারে আমরা ২০২০ সালে একসঙ্গে লড়াই করেছিলাম। জনাদেশ ছিল জেডিইউ ও বিজেপির দিকে। আমরা বেশি আসনে জিতেছিলাম। তা সত্ত্বেও, নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। কিন্তু, আজ যা ঘটল তা বিহারের মানুষ ও বিজেপির সঙ্গে প্রতারণা। এই পরিস্থিতিতে নীতীশ কুমারকে নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তোলা না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি', 'সেবাশ্রয়'- এর নামে 'তোলাবাজি'-র অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
'তোলা না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি', 'সেবাশ্রয়'- এর নামে 'তোলাবাজি'-র অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
Delhi Metro: যন্তর মন্তরে লাগাতার আন্দোলন, আজও বন্ধ দিল্লির ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন
যন্তর মন্তরে লাগাতার আন্দোলন, আজও বন্ধ দিল্লির ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন
NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget