এক্সপ্লোর

Centre on Covid19: বাড়ছে করোনা, বায়োমেট্রিক হাজিরা থেকে ছাড় সরকারি কর্মীদের

Centre on Covid19: আন্ডার সেক্রেটারির চেয়ে নিম্নস্তরের কর্মীদের জন্য দফতরে সশরীরে হাজিরা ৫০ শতাংশে কমিয়ে আনা হয়েছে।

নয়াদিল্লি: দেশ জুড়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ (COVID Cases)। তার মধ্যে ওমিক্রন (COVID Variant Omicron) ঘিরে উদ্বেগও রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি দফতরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা (Biometric Attendance) সাসপেন্ড করল কেন্দ্রীয় সরকার। কোভিড বিধিনিষেধের মধ্যে সোমবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ (Jitendra Singh)।  

এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র বলেন, “কোভিড-১৯ সংক্রমণ যে ভাবে বেড়ে চলেছে, তাতে এই মুহূর্ত থেকে সরকারি আধিকারিক এবং কর্মীদের বায়োমেট্রিক হাজিরা সাসপেন্ড করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই নিয়মই বহাল থাকবে।”

উৎসবের মরসুম থেকে যে ভাবে দেশে দৈনিক সংক্রমণ বেড়ে চলেছে, তাতে সরকারি দফতরের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। আন্ডার সেক্রেটারির চেয়ে নিম্নস্তরের কর্মীদের জন্য দফতরে সশরীরে হাজিরা ৫০ শতাংশে কমিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন: Covid-19 : কলকাতায় স্বাস্থ্য-সঙ্কট ? কোন হাসপাতালে কতজন চিকিৎসক করোনা সংক্রমিত ?

এ ছাড়াও, ভিন্ন ভাবে সক্ষম এবং গর্ভবতী সরকারি কর্মীদের দফতরে না আসার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কনটেনমেন্ট জোনে বাড়ি হলে, সেখানে কর্মরত আধিকারিক এবং কর্মীদেরও দফতরে না আসার ছাড় দেওয়া হয়েছে।

এর পাশাপাশি, সমস্ত সরকারি এবং বেসরকারি ল্যাবগুলির পরিকাঠামো মজবুত করে তোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে, এই মুহূর্তে দেশে ২০১৪টি আরটি-পিসিআর ল্যাব, ৯৪১ ট্রুন্যাট এবং ৩০টি অন্য ল্যাব রয়েছে। রয়েছে আরটি-পিসিআর টেস্ট কিট নির্মাতা ২০০টি সংস্থা, ৫৩টি র‍্যাপিড অ্যান্টিজেন কিট তৈরির সংস্থা।খুব শীঘ্র সাতটি হোম টেস্টিং কিট নির্মাণকারী সংস্থাও সাহায্যে এগিয়ে আসবে বলে জানিয়েছে কেন্দ্র।

বড়দিন এবং বর্ষবরণের পর থেকেই দেশের সর্বত্র করোনা সংক্রমণ ঊর্ধমুখী। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এমন পরিস্থিতিতে বিধিনিষেধে জোর দিচ্ছে কেন্দ্র এবং রাজ্য, উভয় পক্ষই। বাংলা-সহ একাধিক রাজ্যে ইতিমধ্যেই আংশিক কড়াকড়ি চালু হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget