এক্সপ্লোর

Pragya Thakur Covid: করোনা আক্রান্ত বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা, রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে

Pragya Thakur Covid: ফুসফুসের ক্যানসার (Lung Cancer) থেকে নোভেল করোনাভাইরাস (Novel Cancer), গোমূত্রে (Cow Urine) সব জব্দ বলে দাবি করেছিলেন তিনি।

ভোপাল: ফুসফুসের ক্যানসার (Lung Cancer) থেকে নোভেল করোনাভাইরাস (Novel Cancer), গোমূত্রে (Cow Urine) সব জব্দ বলে দাবি করেছিলেন তিনি। এ বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিজেপি (BJP) সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর (Sadhvi Pragya)। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। গত দু’দিনে তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছেন ভোপালের সাংসদ প্রজ্ঞা।

রবিবার রাতে করোনায় সংক্রমিত হয়েছেন বলে টুইটারে জানান প্রজ্ঞা। তিনি লেখেন, ‘আজ আমার করোনা রিপোর্ট পজিটিভ (COVID Positive) এসেছে। চিকিৎসকদর তত্ত্বাবধানে রয়েছি আমি। গত দু’দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, সতর্ক হোন। প্রয়োজনে করিয়ে নিন করোনা পরীক্ষা। আপনাদের জন্য দুশ্চিন্তা হচ্ছে। প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন।’

আরও পড়ুন: Union Budget 2022: কোভিডের ক্ষতি ভুলতে চাইছে স্টার্টআপ, বাজেট থেকে কী চাইছে ইভি সেক্টর ?

গত বছর করোনাভাইরাস নিরাময়ের উপায় নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন প্রজ্ঞা। তাঁর দাবি ছিল, নিয়মিত গোমূত্রের নির্যাস পান করলে ফুসফুসের ক্যানসার থেকে করোনা শরীরে থাবা বসাতে পারে না। সেই সময় প্রজ্ঞা বলেন, ‘‘দেশি গরুর মূত্রের নির্যাস ফুসফুসের সংক্রমণ থেকে রক্ষা করে। আমার শরীরে অনেক সমস্যা রয়েছে। প্রতিদিন গোমূত্রের নির্যাস পান করি আমি। এর বাইরে করোনা থেকে রক্ষা পেতে অন্য ওষুধ খাওয়ার প্রয়োন নেই আমার। করোনার প্রকোপ পড়বে না আমার উপর।’’

বরাবরই গোমূত্রে রোগ তাড়ানোর টোটকা দিয়ে এসেছেন প্রজ্ঞা। ২০১৯ সালে গোমূত্রের কার্যকারিতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি দাবি করেন যে, গোমূত্র পান করেই ক্যানসারকে হার মানিয়েছেন তিনি। মালেগাওঁ বিস্ফোরণে অভিযুক্ত বিজেপি নেত্রী প্রজ্ঞা স্তন ক্যানসারের ভুগেছেন দীর্ঘদিন। গোমূত্রই তাঁকে ক্যানসারকে হারাতে সাহায্য করে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য ছিল, ‘আমি ক্যানসারের রোগী ছিলাম। কিন্তু নিজেই রোগ সারিয়েছি আমি। গোমূত্রের সঙ্গে পঞ্চগব্য মিশিয়ে পান করেই রোগ সেরেছে।’’

সেরা শিরোনাম

Supreme Court: ভোটগণনার ভিডিও হারিয়ে গিয়েছে? নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, বিচারপতিরা বললেন, ‘কোনও অজুহাত শুনব না’
ভোটগণনার ভিডিও হারিয়ে গিয়েছে? নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, বিচারপতিরা বললেন, ‘কোনও অজুহাত শুনব না’
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Supreme Court: কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget