এক্সপ্লোর

BJP Parliamentary Board: সিদ্ধান্ত নেবেন মোদি-শাহরাই, বাদ পড়লেন গডকড়ি-শিবরাজ, বিজেপি-র সংসদীয় কমিটিতে রদবদল

JP Nadda: এই সংসদীয় কমিটিই দলের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে।

নয়াদিল্লি: বিজেপি-র সংসদীয় বোর্ডে (BJP Parliamentary Board) বড় ধরনের রদবদল। কমিটি থেকে বাদ পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি (Nitin Gadkari)। বাদ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকেও। এই সংসদীয় কমিটিই দলের সংগঠন এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে। তা থেকেই বাদ পড়লেন নিতিন এবং শিবরাজ। তাঁদের বাদ দিয়ে কমিটিতে শামিল করা হয়েছে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে (BS Yediyurappa)। 

বিজেপি-র সংসদীয় কমিটিতে বড় ধরনের রদবদল

বুধবার সংসদীয় কমিটির সদস্যদের নয়া তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তালিকার শীর্ষে রয়েছে। তার পর রয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিংহ। তালিকায় রয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, দলের ওবিসি মোর্চার সভাপতি কে লক্ষ্মণ, প্রাক্তন আইপিএস অফিসার ইকবাল সিংহ লালপুরা, সর্বভারতীয় সম্পাদক সুধা যাদব, সত্যনারায়ণ জটিয়া এবং বিএল সন্তোষ।

আরও পড়ুন: Bihar Cabinet Expansion: মন্ত্রিসভায় সম্প্রসারণ বিহারের নতুন সরকারের, 'সামাজিক বৈষম্যের' অভিযোগ বিজেপির

বিজেপি-র সংসদীয় কমিটি দলীয় সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ জায়গা। দলের হয়ে যাবতীয় সিদ্ধান্ত, নিজেদের দখলে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি-সহ গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা এই কমিটির দ্বারাই চালিত হন।  সেই কমিটি থেকে গডকড়ি বাদ পড়ায় হতবাক অনেকেই। 

কেন্দ্রের বিজেপি সরকারে অন্যতম অভিজ্ঞ মন্ত্রী গডকড়ি। একসময় বিজেপি-র সর্বভারতীয় সভাপতিও ছিলেন তিনি। এ যাবৎ দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতিদের সংসদীয় কমিটিতে রাখাই রেওয়াজ ছিল। কিন্তু তার অন্যথা চোখে পড়ল।  

একই ভাবে ইয়েদুরাপ্পাকে কমিটিতে জায়গা দেওয়াতেও চমক রয়েছে। কারণ গতবছরই কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে কার্য়ত বাধ্য করা হয় তাঁকে। ইয়েদুরাপ্পার বয়স ৭৭ বছর। অলিখিত হলেও, সাধারণত বয়স ৭৫ পেরোলে সংসদীয় কমিটিতে রাখা হয় না নেতাদের। সূত্রের খবর, দলের প্রতি অসন্তুষ্ট ছিলেন ইয়েদুরাপ্পা। তাঁর মন পেতেই তালিকায় নাম রাখা হয়েছে।

কমিটিতে ইয়েদুরাপ্পাকে রেখে চমক 

অন্য দিকে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, বিজেপি-র জাতীয় সাধারণ সবিচ ভূপেন্দ্র যাদবকে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য করা হয়েছে। সরানো হয়েছে শাহনাজ হুসেনকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget