এক্সপ্লোর

Covid 19 in India: দেশজুড়ে করোনা কনটেনমেন্ট বিধি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়াল কেন্দ্র

উৎসবের মরসুমের আগে রাজ্যগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক...

নয়াদিল্লি: উৎসবের মরসুমে করোনা সংক্রমণ যাতে না বাড়ে তার জন্য রাজ্যগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে করোনার বিধিনিষেধ বাড়ানো হল ৩১ অক্টোবর পর্যন্ত। 

রাজ্যের মুখ্যসচিবদের দেওয়া চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা লিখেছেন, উৎসবের আবহে যাতে করোনার সংক্রমণ বৃদ্ধি না পায়, তার জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিক রাজ্য। 

কারণ, দেশে করোনা গ্রাফ নিম্নমুখী হলেও স্থানীয় স্তরে সংক্রমণ হচ্ছে। তাই উৎসবের আয়োজন করতে হবে স্বাস্থ্যবিধি মেনে। কোনও জায়গাতেই যেন জনসমাগম বেশি না হয়, তার দিকে নজর দিতে হবে। সেই সঙ্গে বাড়াতে হবে টিকাকরণের গতি। 

গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত ১১ হাজারের বেশি। উত্তর পূর্বের মিজোরামেও দৈনিক সংক্রমণ প্রায় ২ হাজার। সামনে পরপর উৎসব। 

এই পরিস্থিতিতে, দেশজুড়ে কনটেনমেন্ট বিধি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় সরকার। মেলা, উৎসব এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে জমায়েত হলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সংক্রমণের সম্ভাবনা রয়েছে, সেখানে বিধি কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, দেশে ২০১ দিন পর ২০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ।  গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যু।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৭৯ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৭৯৫।  

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ৩৭৩ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৫৮১।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৯২ হাজার ২০৬।  দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ২৯ লক্ষ ৫৮ হাজার ২ জন সুস্থ হয়েছেন।  একদিনে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৩০ জন।

আরও পড়ুন: কোভিশিল্ডকে স্বীকৃতি দিল ব্রিটেন, ভারতীয়দের অবশ্য থাকতে হবে কোয়ারেন্টিনেই

আরও পড়ুন: অক্টোবর থেকে পুনরায় ভ্যাকসিন রফতানির ঘোষণা, ভারতের সিদ্ধান্তের প্রশংসা কোয়াড নেতৃত্বের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Nihang Sikh Attack: গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget