এক্সপ্লোর

ZyCoV-D Vaccine : এক কোটি জাইকোভ-ডি ভ্যাকসিনের অর্ডার কেন্দ্রের

Centre Orders One Crore Doses : ভারতে ১২ বছর ও তার বেশি বয়স্কদের ভ্যাকিসন দেওয়ার জন্য ড্রাগ রেগুলেটরের প্রথম অনুমোদনপ্রাপ্ত ভ্যাকসিন জাইকোভ-ডি

নয়া দিল্লি : এক কোটি জাইকোভ-ডি (ZyCoV-D) ভ্যাকসিনের অর্ডার দিল কেন্দ্রীয় সরকার। আমেদাবাদের সংস্থা জাইডাস ক্যাডিলার কাছে তিন ডোজের এই টিকা নেওয়া হবে। রবিবার একথা জানা যায়।

সূত্রের খবর, জাতীয় ভ্যাকসিন কর্মসূচিতে বিশ্বের প্রথম ডিএনএ-নির্ভর ভ্যাকসিন নিয়ে আসার দিকে পদক্ষেপ নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। প্রাথমিকভাবে এটা প্রাপ্তবয়স্কদের অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে। 

প্রসঙ্গত, ভারতে ১২ বছর ও তার বেশি বয়স্কদের ভ্যাকিসন দেওয়ার জন্য ড্রাগ রেগুলেটরের প্রথম অনুমোদনপ্রাপ্ত ভ্যাকসিন জাইকোভ-ডি । সূত্রের খবর, কেন্দ্র ইতিমধ্যেই জাইকোভ-ডি ভ্যাকসিনের বরাত দিয়েছে। যার আনুমানিক মূল্য কর ছাড়া ৩৫৮ কোটি টাকা। 

 

এদিকে কোম্পানির তরফে মন্ত্রকে জানানো হয়েছে, জাইডাস ক্যাডিলা প্রতি মাসে এক কোটি জাইকোভ-ডি সরবরাহ করার মত জায়গায় আছে। উল্লেখ্য, তিন ডোজের এই ভ্যাকসিন প্রতি ২৮ দিন অন্তর প্রয়োগ করা যাবে। দেশীয় পদ্ধতিতে তৈরি এই ভ্যাকিসন প্রথম ডিএনএ-নির্ভর এবং সুচ প্রয়োগ না করেই প্রয়োগ করা যাবে। গত ২০ অগাস্ট এই ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন দেওয়া হয়। 

আরও পড়ুন ; দেশে করোনায় ফের উদ্বেগ, ৩৪ শতাংশেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যু

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। শনিবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৩৯২ জনের। দেশে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮৫৩। শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৯২৯। 

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৬০ হাজার ৭৯১ জনের। দেশে এপর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৫৫ হাজার ৫৩৬ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ৮৪৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৪৯ হাজার ৯০০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১২ হাজার ৪৩২ জন সুস্থ হয়েছেন।

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget