এক্সপ্লোর

Chandra Kumar Bose Update: নেতাজিকে সম্মান জানাতে হলে ওঁর আদর্শ মেনে চলুন, কেন্দ্রকে বার্তা চন্দ্রকুমারের

Chandra Kumar Bose Update: রবিবার নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী (Netaji Birthday)। তার আগে শুক্রবার ইন্ডিয়া গেটে তাঁর পূর্ণাবয়ব মূর্তি বসানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো নিয়ে চলছিল সংঘাত। তার মধ্যেই জন্মবার্ষিকীর আগে ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজি সুভাষচন্দ্রবসুর (Netaji Subhas Chandra Bose) মূর্তি বসানোর ঘোষণা করে চমক দিয়েছে কেন্দ্র (Netaji Statue at India Gate)। সেই নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এ বার গোটা বিতর্কে মুখ খুললেন বসু পরিবারের সদস্য চন্দ্রকুমার বসু (Chandra Kumar Bose)। মূর্তি বসানোর সিদ্ধান্ত কে স্বাগত জানালেও, তাঁর সাফ যুক্তি,  দেশের সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে নিয়ে চলাতেই নেতাজিকে প্রকৃত অর্থে সম্মান জানানো।

রবিবার নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী (Netaji Birthday)। তার আগে শুক্রবার ইন্ডিয়া গেটে তাঁর পূর্ণাবয়ব মূর্তি বসানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই নিয়ে সমালোচনার মধ্যে সংবাদ সংস্থা এএনআই-এর সামনে মুখ খোলেন চন্দ্রকুমার। তিনি বলেন, ‘‘ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানোর উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু সত্যিই যদি ওঁকে সম্মান জানাতে চান, তাহলে ওঁর সব সম্প্রদায়ের মধ্যে সমন্বয়ের আদর্শকে কার্যকর করুন।’’

২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতায় বিজেপি প্রার্থী হন চন্দ্রকুমার। তবে নেতাজিকে নিয়ে এর আগেও নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জি নিয়েও কেন্দ্রের তীব্র সমালোচনা করেছিলেন চন্দ্রকুমার। দু’টি আইনই মুসলিম বিদ্বেষী  এবং নেতাজির  আদর্শের পরিপন্থী বলে সেইসময় দাবি করেন তিনি। তার জন্য ২০২০ সালে বিজেপি-র রাজ্য কমিটি থেকে তাঁকে বাদ পড়তে হয় বলেও অভিযোগ করেছিলেন। এ বার ফের কেন্দ্রকে নিয়ে নিজের অবস্থান বুঝিয়ে দিলেন চন্দ্রকুমার।

আরও পড়ুন: Amar Jawan Jyoti: নিভল অমর জওয়ান জ্যোতি, মিলিয়ে দেওয়া হল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অগ্নিশিখায়

তবে শুধু মোদি সরকারই নয়, নেতাজিকে নিয়ে বরাবরই যাবতীয় ‘দেখনদারি’র বিরোধিতা করে এসেছেন চন্দ্রকুমার।সম্প্রতি প্রজাতন্ত্র দিবসে নেতাজিকে নিয়ে তৈরি বংলার ট্যাবলো (Netaji Tableau) নামানোর প্রস্তাব খারিজ করে দেয় কেন্দ্রীয় সরকার। সেই নিয়ে দু’তরফে চরম সংঘাত দেখা দেয়। সেই সময় চন্দ্রকুমার টুইটারে লেখেন, ‘মূর্তি গড়ে, মিউজিয়াম গড়ে বা ট্যাবলো নামিয়ে নেতাজির মতো ব্যক্তিকে সম্মান জানানো সম্ভব নয়। সব সম্প্রদায়ের মানুষকে একজোট করে, যে ঐক্যবদ্ধ ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি, তা কার্যকর করলে, তবেই তাঁকে সম্মান জানানো সম্ভব।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget