এক্সপ্লোর

Congress to take stock of Agartala: রক্তাক্ত আগরতলা, ৩ সাংসদের প্রতিনিধিদল পাঠাবে কংগ্রেস

Congress to send representatives: আগরতলার পরিস্থিতি খতিয়ে দেখতে ৩ সাংসদের প্রতিনিধিদল পাঠাচ্ছে কংগ্রেস। উপনির্বাচনের ফল ঘোষণা হতেই অশান্তি শুরু হয় সেখানে। অভিযুক্ত বিজেপি।

ত্রিপুরা: উপনির্বাচনের (bypoll) ফল প্রকাশ হতেই রক্তাক্ত ত্রিপুরা (tripura)। এবার আগরতলা বিধানসভা কেন্দ্রটি কংগ্রেসের (congress)ঝুলিতে গিয়েছে। অভিযোগ, তার পরই তাণ্ডব(violence) শুরু করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পরিস্থিতি পরিদর্শনে তিন সাংসদের প্রতিনিধিদল (mp representative) পাঠানোর কথা ঘোষণা করেছে হাতশিবির। 
প্রতিনিধিদলে কারা?
লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে পুরো হাল হকিকত দেখে প্রতিনিধিদল। গৌরব গগৈ ও নাসের হুসেনেরও থাকার কথা দলটিতে। আগামী সোমবার আগরতলা আসছেন তাঁরা। সবটা দেখে রিপোর্ট জমা দেবেন শীর্ষনেতৃত্বের কাছে।
অশান্তির বিরুদ্ধে সরব কংগ্রেস...
তবে অশান্তির জন্য এর মধ্যেই  বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে ক্ষমা চাইতে বলেছে কংগ্রেস। আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে হাতচিহ্নের হয়ে লড়েছিলেন সুদীপ রায় বর্মন। কাঁটে কা টক্কর হয় ওই কেন্দ্রে। তবে শেষমেশ দেখা যায়, বিজেপি প্রার্থীকে ৩ হাজার ১৬৩ ভোটে হারিয়ে দিয়েছেন সুদীপ। এর পরেই গণ্ডগোল শুরু। আগরতলায় প্রদেশ কংগ্রেস দফতরের সামনে তাণ্ডব চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, অভিযোগ কংগ্রেসের। গুরুতর  চোট লাগে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার। পরিস্থিতি দেখতে ছুটে আসেন সদ্যজয়ী বিধায়ক সুদীপ রায় বর্মন।
অশান্তির নিন্দা করে টুইট করে ওয়েনাডের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। লেখেন, 'মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। তাণ্ডব না থামিয়ে পুলিশ যে ভাবে নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে ছিল, লজ্জাজনক! বিজেপির গুন্ডাদের শাস্তি হওয়া উচিত।' কড়া প্রতিক্রিয়া আসে দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপালের তরফেও। বলেন, 'সরকার যদি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি না সামলাতে পারে তা হলে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত।' এর পরই প্রতিনিধিদলের পরিদর্শনে আসার ঘোষণা।  

উল্লেখ্য, উপনির্বাচনে যে ৪ বিধানসভা আসনে লড়াই হয়েছিল তার তিনটিতেই জিতেছে বিজেপি। একটি কংগ্রেসের ঝুলিতে গেলেও বাম শিবিরে রক্তক্ষয় চলছেই। চারটিতেই চতুর্থ তৃণমূল। জোড়াফুল শিবিরের এমন পারফরম্যান্সে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা দেন কুণাল ঘোষ।  

আরও পড়ুন:বন্যাদুর্গতদের সকলের কাছে পৌঁছতে পারিনি, কবুল অসমের মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
Delhi CJP Protest : 'স্বচ্ছ ভারতে আবর্জনা সাফ'! বিমানে আটকের সময় যাত্রীদের কটাক্ষের শিকার অভিজিৎ দীপকে-সহ ককরোচ বাহিনী
'স্বচ্ছ ভারতে আবর্জনা সাফ'! বিমানে আটকের সময় যাত্রীদের কটাক্ষের শিকার অভিজিৎ দীপকে-সহ ককরোচ বাহিনী
Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
Earthquake: উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?
উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget