এক্সপ্লোর

Flood in Assam: বন্যাদুর্গতদের সকলের কাছে পৌঁছতে পারিনি, কবুল অসমের মুখ্যমন্ত্রীর

Confession by Himanta: এখনও অসমের সমস্ত বন্যাদুর্গতের কাছে পৌঁছতে পারেনি তাঁর প্রশাসন, মেনে নিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রবিবার শিলচর পরিদর্শনে এসে জানালেন, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন সকলকে।

গুয়াহাটি: বিপর্যয় যতই হোক, ভিন রাজ্যের অতিথিদের জন্য অসমের (assam) দরজা খোলা। আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (himanta biswasarma)। তবে এদিন কবুল করে নিলেন, এখনও অসমের বন্যাদুর্গতদের (flood) অনেকের কাছেই পৌঁছতে পারেনি তাঁর প্রশাসন। সঙ্গে সংযোজন, উদ্ধার ও ত্রাণের (relief) কাজ যাতে আরও দ্রুত করা হয় সে মর্মে সমস্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন তিনি।

কী পরিস্থিতি এখন:
প্রায় সপ্তাহখানেক ধরে জলের তলায় শিলচর। আজ সেখানকার পরিস্থিতি পরিদর্শনে আসেন হিমন্ত। বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, 'দুর্ভোগ কমাতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছি আমরা।' এদিকে বন্যা ও ধসের জোড়া চাপে মৃত আরও বেড়েছে। সরকারি হিসেবে প্রাণ মৃতের সংখ্যা ১২১। জলের ধাক্কায় ২৭ জেলার পঁচিশ লক্ষেরও বেশি মানুষ ভুগছেন এখনও। যদিও প্রশাসনের দাবি, শনিবারের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে রবিবার। 

জারি উদ্ধারকাজ... 
গত ২১  জুন থেকেই টানা ত্রাণের কাজ করছে বায়ুসেনা। শনিবারও আকাশপথে প্রায় ৯৬ টন ত্রাণসামগ্রী উড়িয়ে নিয়ে যায় তারা। অসমের পাশাপাশি মেঘালয়ের বাসিন্দাদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। শেষ ৪ দিনে মোট ২০৩ টন ত্রাণসামগ্রী নিয়ে উড়েছে বায়ুসেনা। পাল্লা দিয়ে কাজ করছে রাজ্যে ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বন্যার ছবিটা কোথায় কতটা খারাপ জানতে দুটো ড্রোন শুধু শিলচরের আকাশপথেই নজরদারি চালাচ্ছে। কিন্তু আরও তৎপরতা যে জরুরি, সেটা খোদ মুখ্যমন্ত্রীর স্বীকারোক্তির পর স্পষ্ট। নিজের রাজ্যে যখন এরকম পরিস্থিতি তখন কোন যুক্তিতে ভিন রাজ্যের রাজনীতিবিদদের অসমে আনার দিকে নজর দিচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা? প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীরা। সঙ্গে পরামর্শ, মহারাষ্ট্রে সরকার ফেলার খেলায় না মেতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় নজর দিন বিজেপি মুখ্যমন্ত্রী। কিন্তু স্বভাবসুলভ ভঙ্গিতে হিমন্ত জানিয়েছিলেন, তাঁর রাজ্য়ে সকলকে স্বাগত। এমনকী চাইলে উদ্ধব ঠাকরেও আসতে পারেন। আজ তাঁরই গলায় এমন স্বীকারোক্তি?

নতুন প্রশ্ন উঠছেই।

 

আরও পড়ুন:'মানবাধিকার রক্ষা কখনও অপরাধ হতে পারে না', তিস্তার মুক্তির দাবি রাষ্ট্রপুঞ্জের আধিকারিকের

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
Earthquake: উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?
উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?
Gyanesh Kumar: 'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
Abhijeet Dipke's Parents :
"দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা...

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget