এক্সপ্লোর

Amit Shah: এদিক ওদিক থেকে উড়ে এল কাগজের টুকরো, বক্তৃতায় বাধা পেলেন অমিত শাহ, PM-CM Removal Bill ঘিরে উত্তাল সংসদ

Constitution Amendment Bill: বুধবার সংসদে সংবিধান সংশোধনের তিনটি বিতর্কিত বিল পেশ করেন শাহ।

নয়াদিল্লি: বিতর্কিত PM-CM Removal Bill নিয়ে উত্তাল হল সংসদ। বুধবার লোকসভায় সংবিধান সংশোধনী বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলটি নিয়ে কথা বলতে গিয়ে পদে পদে বাধার মুখে পড়তে হল তাঁকে। শুধু তাই নয়, তিনটি বিতর্কিত বিলের প্রতিলিপি ছিঁড়ে কুটিকুটি করে তাঁর দিকে উড়িয়ে দিলেন বিরোধী শিবিরের সাংসদরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। দেখা গিয়েছে, বিলটি পড়ে শোনাচ্ছেন শাহ। আর সেই সময় এদিক ওদিক থেকে তাঁর মুখের সামনে দিয়ে কাগজের টুকরো উড়ে আসছে। (Amit Shah)

বুধবার সংসদে সংবিধান সংশোধনের তিনটি বিতর্কিত বিল পেশ করেন শাহ, যাতে বলা হয়েছে, গুরুতর অপরাধ মামলায় আটক বা গ্রেফতার হলে, ৩০ দিন বন্দি থাকলেই প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী থেকে কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের পদত্যাগ করতে হবে। ৩১তম দিনে তাঁরা যদি পদত্যাগ না করেন, সেক্ষেত্রে  রাষ্ট্রপতি, সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর তাঁদের পদ থেকে সরাতে পারবেন। বিরোধীদের অভিযোগ, এই তালিকায় দেখনদারির জন্যই প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে। বাস্তবে কোনও কেন্দ্রীয় সংস্থাই তাঁকে ৩০ দিন আটক বা গ্রেফতার করে রাখবে না। আসলে অরবিন্দ কেজরিওয়ালের মতো বিরোধী শিবিরের মুখ্য়মন্ত্রীদের নিশানা করতেই এই বিল আনা হয়েছে। (Constitution Amendment Bill)

সেই নিয়ে শোরগোলের মধ্যেই এদিন লোকসভায় বিলটি পেশ করেন শাহ। তিনি বক্তৃতা শুরু করতেই তুমুল হট্টগোল শুরু হয়। শাহকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। তাড়াহুড়ো করে বিলটি পাস করানোর চেষ্টা চলছে কেন প্রশ্ন তোলেন বিরোধীরা। শাহ সেই অভিযোগ অস্বীকার করে জানান, সংসদের যৌথ কমিটিতে বিলটি পাঠানো হবে। বিরোধীরা তাঁদের মতামত জানানোর সুযোগ পাবেন। বিরোধীদের কটাক্ষ করে শাহ আরও বলেন, "এতটাও নির্লজ্জ হতে পারি না আমরা যে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও সাংবিধানিক পদ ধরে রাখব।"

আর শাহ বিলটি পড়ার সময়ই নানা দিক থেকে কাগজ উড়ে আসতে থাকে তাঁর দিকে। বিলের প্রতিলিপি ছিঁড়ে কুটিকুটি করে তাঁর দিকে ছোড়েন বিরোধীরা।  বিরোধীরা জানান, শাহের যুক্তি একেবারেই বাস্তবসম্মত নয়। বিরোধীদের তরফে AIMIM-এর আসাদউদ্দিন ওয়েইসি, কংগ্রেসের মনীশ তিওয়ারি, কেসি বেণুগোপাল-সহ অন্যরা কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন। বিলটি দেশের সাংবিধানিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে দাবি করেন তাঁরা। এ নিয়ে হট্টগোলের মধ্যে অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। শাহ জানিয়েছেন, সংসদের যৌথ কমিটির ৩১জন সদস্য বিলটি নিয়ে পরবর্তী অধিবেশনের মধ্যে রিপোর্ট জমা দেবেন।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "কয়েকজন সাংসদ কাগজ ছেঁড়েন। আমি যদিও কাগজ ছিঁড়িনি। তাছাড়া এসব গুরুত্বপূর্ণ নয়। কারণ অসাংবিধানিক একটি বিল আনা হয়েছে। ছিঁড়ে ফেলা ছাড়া আর কী করণীয়? যা হয়েছে ঠিক হয়েছে। আমি না করলেও, যাঁরা করেছেন, ঠিক করেছেন। বিলটি একেবারে অসাংবিধানিক, অগণতান্ত্রিক। সংবিধানের মূল কাঠামোর মধ্যে অন্যতম হল অনুচ্ছেদ ৭৫। সেটাকে সংশোধন করা যায় কি? ওরা মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেবে? ED-র সব মামলা ভুয়ো। মাত্র ০.৫ শতাংশ ক্ষেত্রেই দোষ প্রমাণিত হয়।"

এদিন বিরোধী শিবিরের সাংসদদের আচরণে অসন্তোষ প্রকাশ করেন লোকসভার স্পিকার। তিনি বলেন, “মানুষ দেখছেন। তিনটি বিলে বাধা দিচ্ছেন বিরোধীরা।” যে সংসদীয় যৌথ কমিটির কাছে বিলটি পাঠানো হয়েছে, তার ২১ জন সদস্যকে লোকসভার স্পিকার মনোনীত করবেন। অন্য ১০ জনকে মনোনীত করবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান।

সেরা শিরোনাম

Hyderabad: হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget