এক্সপ্লোর

Coronavirus: কেরলে দৈনিক সংক্রমণ ২০ হাজার ছুঁইছুঁই, ক্রমশ বাড়ছে তৃতীয় ঢেউয়ের শঙ্কা

কেরলের স্বাস্থ্য দফতরের প্রকাশিত প্রতিবেদন অনুসারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫৮২ জন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নয়া দিল্লি: দেশে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও কেরলে এখনও সংক্রমণ প্রায় ২০ হাজারের কাছাকাছি। কেরলের স্বাস্থ্য দফতরের প্রকাশিত প্রতিবেদন অনুসারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫৮২ জন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত দক্ষিণের এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩৬.৬৯ লক্ষ। একদিনে মৃত্যু হয়েছে ১০২ জনের। কেরলে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬০১ জনের। দেশের মোট সংক্রমণের প্রায় ৫৪ শতাংশ আসছে কেরল থেকেই। 

এদিকে, রবিবার মহারাষ্ট্রে রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৯৭ জন। মৃত্যু হয়েছে ১৩০ জনের, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৭১০ জন। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৬৩ লক্ষ ৯২ হাজার ৬৬০ জন। মারাঠাভূমে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৩৯ জনের।

এরই মধ্যে গোয়ায় বাড়ল কার্ফুর মেয়াদ। ২৩ অগাস্ট পর্যন্ত বাড়ানো হল করোনা কড়াকড়ি। ২০২১ সালের মে মাসে প্রথম কার্ফু জারি করা হয়। তারপর বারবার বাড়ানো হয়েছে মেয়াদ। সকাল ৭ টা থেকে সন্ধে ৬ টা অবধি দোকান ও মল খোলার অনুমতি দেওয়া হয়। সেই সঙ্গে কড়াকড়ি শিথিল করা হয় আউটডোর স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম খোলা রাখার ক্ষেত্রেও। পার্লার ও সেলুনের ক্ষেত্রেও নিয়ম শিথিল হয়। ৫০ শতাংশ লোকজন নিয়ে জিম খোলা রাখাও শুরু হয়। 

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত বলেন, গোয়াই দেশের প্রথম রাজ্য, যেখানে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজটি  যোগ্য জনসংখ্যার ৯০ শতাংশকেই দেওয়া হয়ে গিয়েছে। তিনি আশা করেন, যে গতিতে ভ্যাকসিনেশন চলছে তাতে উপকূলীয় রাজ্যের বাসিন্দারা খুব শিগরিরিই প্রতিষেধক পেয়ে যাবেন সকলে।

গোয়ার পাশাপাশি অন্ধ্রপ্রদেশেও কোভিড কার্ফুর দিন বৃদ্ধি করা হয়েছে। ২১ অগাস্ট পর্যন্ত জারি থাকবে করোনার বিধিনিষেধ। সে রাজ্যের স্বাস্থ্য সচিব অনিল কুমার সিঙ্ঘল বলেন যে রাত ১০টা থেকে সকাল ৬ পর্যন্ত কার্ফু জারি থাকবে। সংক্রমণের প্রাবল্যর কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত বলে জানান হয়েছে। এই নিয়মভঙ্গ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমনটাই বলেন তিনি। 

 

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget