এক্সপ্লোর

Coronavirus : উৎসবের জমায়েত ও পর্যটন অবাধ হলে কিছু জায়গায় সপ্তাহ দুয়েক আগেই আছড়ে পড়বে করোনা ঢেউ : ICMR

হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যকে নির্দেশিকায় বলা হয়েছে, পর্যটকদের ক্ষেত্রে ভ্যাকসিনেশনের দুি ডোজের সার্টিফিকেট বা RT-PCR test এর রিপোর্ট বাধ্যতামূলক করার জন্য । 

নয়াদিল্লি : শিয়রে তৃতীয় ঢেউয়ের শঙ্কা (Coronavirus Third Wave)। তারই মাঝে শুরু হয়েছে উৎসব। শুধু বাংলা নয়, বিভিন্ন রাজ্যেই মহা ধুমধামে পালিত হয় শারদোৎসব, দীপাবলি। আর উৎসব মানেই জমায়েত, উল্লাস। দ্বিতীয় ঢেউয়ের মৃত্যুমিছিল কিছুটা কমেছে, আর তারপর থেকেই ফের বেপরোয়া কিছু মানুষ। মাস্ক, দূরত্ববিধি শিকেয় তুলে উৎসবে মেতেছেন অনেকে। 

এই পরিস্থিতিতে ফের একবার সতর্ক করল আইসিএমআর ( Indian Council of Medical Research (ICMR)) । এই সময় যেসব রাজ্যে পর্যটকদের ভিড় বাড়ে,সেই রাজ্যগুলিকে সতর্ক করল তারা। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যকে নির্দেশিকায় বলা হয়েছে,,  পর্যটকদের ক্ষেত্রে ভ্যাকসিনেশনের দুি ডোজের সার্টিফিকেট বা RT-PCR test এর রিপোর্ট বাধ্যতামূলক করার জন্য । 

আরও পড়ুন :

উৎসবের মরসুমে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ১ দিনে মৃত ১৫

হিমাচলপ্রদেশের তথ্য বলছে, ছুটির মরশুমে যা ভিড় বাড়ে, তাতে সংক্রমণ ৪০ শতাংশ বেড়ে যেতে পারে। Journal of Travel Medicine -এ প্রকাশিত একটি রিসার্চ পাবলিকেশনে দাবি, এই ছুটির মরশুমে করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণ ৪৭ শতাংশ বৃদ্ধি পেতে পারে, আর কোভিড বিধি শিথিল করে যদি পর্যটন চলতে থাকে তাহলে সেই জায়গায় আরও ২ সপ্তাহ আগেই আছড়ে পড়তে পারে ঢেউ। ”

গবেষকদের ধারণা, উৎসব ও পর্যটনের ফলে জনঘনত্ব কয়েকটি জায়গায় বৃদ্ধি পায় লক্ষণীয় হারে। আর তার জেরেই বাড়তে পারে সংক্রমণ।  

আরও পড়ুন :

উৎসব শুরু হতেই দেশে করোনায় প্রায় ২০ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ !

উত্সবের মরশুমে দেশে করোনায় প্রায় ২০ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। দৈনিক মৃত্যু বাড়ল প্রায় ১৫ শতাংশ।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪৩১ জন।  
একদিনে মৃত্যু হয়েছে ৩১৮ জনের। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৯ হাজার ৮৫৬ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৯৪ হাজার ৩১২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৪৪ হাজার ১৯৮। যা গত সাড়ে ৬ মাসে সর্বনিম্ন।

মহালয়ার দিন তর্পণের জন্য কলকাতা বিভিন্ন গঙ্গার ঘাটে ভিড় করেন অসংখ্য মানুষ। কোভিডের দূরত্ব বিধি কার্যত শিকেয় ওঠে। বেশিরভাগেরই মুখে ছিল না মাস্ক। এই ভিড়ের কারণে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞই ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget