এক্সপ্লোর

Delhi Coronavirus Crisis: 'দয়া করে সাহায্য করুন' অক্সিজেন চেয়ে শিল্পপতিদের চিঠি কেজরীবালের

প্রধানমন্ত্রী, শিল্পপতি ছাড়াও সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকেও সাহায্য চেয়েছেন অরবিন্দ কেজরীবাল।

নয়াদিল্লি: 'দয়া করে যেভাবে পারবেন সাহায্য করুন।' দিল্লির পরিস্থিতি সামাল দিতে এবার শিল্পপতিদের কাছে চিঠি লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এর আগে করজোড়ে প্রধানমন্ত্রীর কাছে অক্সিজেনের আবেদন করেছিলেন। চিঠিও দিয়েছিলেন। এবার শিল্পপতিদের দ্বারস্থ তিনি। দিল্লিতে অক্সিজেনের সঙ্কট চরমে। পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে মৃত্যু হয়েছে বহু রোগীর। কার্যত হন্যে হয়েই সাহায্য চাইছে দিল্লির সরকার।

জানা গিয়েছে, টাটা, বিড়লা, অম্বানি, হিন্দুজ, মাহিন্দ্রা-সহ বেশ কিছু শিল্পপতির কাছে অক্সিজেন এবং অন্যান্য সাহায্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে কেজরীবাল লিখেছেন, 'আপনাদের কাছে অক্সিজেন সিলিন্ডার থাকলে দয়া করে দিল্লি সরকারকে সাহায্য করুন।'

উল্লেখ্য ইতিমধ্যে অক্সিজেন সঙ্কটের সঙ্গে মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়েছে টাটাগোষ্ঠী। তরল অক্সিজেন সরবরাহ করার জন্য ২৪টি ক্রায়োজেনিক কন্টেনার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে টাটা। গত মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণের পরেই এই সিদ্ধান্তের কথা নিজেদের ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করে টাটা গোষ্ঠী।

প্রধানমন্ত্রী, শিল্পপতি ছাড়াও সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকেও সাহায্য চেয়েছেন অরবিন্দ কেজরীবাল। লিখেছেন, "বাড়তি অক্সিজেন থাকলে দিল্লিকে তা দিয়ে সাহায্য করুন। কেন্দ্র সাহায্য করছে, তবে সঙ্কট এতটাই চরমে যে জোগান কম পড়ছে।"

উল্লেখ্য, রাজধানীতে করোনা সংক্রমণ পরিস্থিতি বাগে আনতে ফের ১ সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়েছে দিল্লির সরকার। রবিবার একটি সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করে জানান, আগামী ৩ মে ভোর ৫ পর্যন্ত দিল্লিতে লকডাউন জারি থাকবে।

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে গত ১৯ এপ্রিল প্রথম ৬ দিনের লকডাউন ঘোষণা করে কেজরীবাল সরকার। যা আগামী সোমবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বিচার করে তা আরও ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, ভয়াবহ পরিস্থিতি দিল্লিতেও। গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩,৪৯,৬৯১। করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২,৭,৬৭ জন। সব মিলিয়ে ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি।

সেরা শিরোনাম

FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
Lung Cancer : ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget