এক্সপ্লোর

India Covid-19 Update : গত ২৪ ঘণ্টায় আরও বাড়ল দেশের করোনা সংক্রমণ

Covid-19 Update : বেশ কয়েকদিন ধরে দেশে দৈনিক করোনা সংক্রমণ তিন হাজারের উপর ...

নয়া দিল্লি : গত ২৪ ঘণ্টাতেও তিন হাজারের বেশিই দেশের করোনা সংক্রমণ (Corona Virus Infection)। বেশ কয়েকদিন ধরে দেশে দৈনিক করোনা সংক্রমণ তিন হাজারের উপর। গত মঙ্গলবার স্বস্তি দিয়ে তিন হাজারের নীচে নেমেছিল দৈনিক কোভিড সংক্রমণ। কিন্তু এবার তা পেরিয়ে গেল সাড়ে তিন হাজারের গণ্ডি। নতুন করে একদিনে সংক্রমিত হলেন ৩ হাজার ৫৪৫ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ২৭৫ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী,

  • দেশে নতুন করে ৩ হাজার ৫৪৫ জন সংক্রমিত। 
  • এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪,৩০,৯৪,৯৩৮।
  • গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে একজনের।
  • একমাত্র এই মৃত ত্রিপুরার বাসিন্দা।
  • এদিকে এর আগে কেরলে মৃত্যু হওয়া ২৬ জনকে শেষ বুলেটিনে যোগ করা হয়েছে। যার জেরে শুক্রবারের পরিসংখ্যানের মৃতের সংখ্যা ২৭।
  • দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৪,০০২।
  • গত ২৪ ঘণ্টায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩১ জন কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৮৮ জন।

নতুন গবেষণা (New Research)-

কীভাবে ছড়ায় কোভিড সংক্রমণ? বিশ্বে সংক্রমণ ধরা পড়ার গোড়ার সময় থেকেই বারবার এই নিয়ে গবেষণা হয়েছে। বিভিন্ন কারণ উঠে এসেছে। তার মধ্যে একটি কারণ ছিল কোভিড ভাইরাসের বায়ুবাহিত হওয়া। ফের একবার ওই আশঙ্কার দিকেই দিক নির্দেশ করল নতুন একটি গবেষণা। হায়দ্রাবাদ এবং মোহালির হাসপাতালগুলিতে সঙ্গে হায়দ্রাবাদের CSIR-CCM এবং চন্ডীগড়ের  CSIR-IMTech-এর একদল বিজ্ঞানীর দীর্ঘ যৌথ গবেষণায় সার্স কোভি়ডের (SARS-CoV-2) এর বায়ুবাহিত সংক্রমণ নিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। জার্নাল অফ অ্যারোসল সায়েন্সে (Journal of Aerosol Science) প্রকাশিত হয়েছে গবেষণাটি।  

WHO-র রিপোর্ট ঘিরে সংঘাত

এদিকে করোনায় ভারতে সর্বাধিক মৃত্যু ঘটেছে বলে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করেছে হু। তাতে বলা হয়েছে, ২০২০-র জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে ৪৭ লক্ষ করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা সরকার প্রদত্ত পরিসংখ্যানের চেয়ে দশ গুণ বেশি, এবং গোটা বিশ্বে করোনায় যত মানুষ মারা গিয়েছেন, তার এক তৃতীয়াংশ। হু জানিয়েছে, করোনার প্রকোপে গোটা বিশ্বে ১ কোটি ৫০ লক্ষ মানুষ মারা গিয়েছেন। 

WHO-র দাবি খারিজ কেন্দ্রের

হু-র রিপোর্ট ত্রুটিপূর্ণ, অবৈজ্ঞানিক বলেও দাবি করেছে কেন্দ্র।  বলা হয়েছে, ত্রুটিপূর্ণ পদ্ধতিতে ভারতে মৃত্যুসংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছে। তা নিয়ে লাগাতার আপত্তি জানালেও, ভারতের মতামত গ্রাহ্য না করে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে বলে দাবি কেন্দ্রের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

রসায়নের অধ্যাপক ছিলেন, বিজেপির আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত মাহাস্কের নজরকাড়া কেরিয়ার
রসায়নের অধ্যাপক ছিলেন, বিজেপির আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত মাহাস্কের নজরকাড়া কেরিয়ার
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget