এক্সপ্লোর

Covid19 Update : সুস্থ ব্যক্তি অন্য রাজ্যে গেলেও আরটিপিসিআর টেস্টের দরকার নেই, জানাল স্বাস্থ্যমন্ত্রক

নির্মাণকারী সংস্থা থেকে সরাসরি টিকা কিনতে পারে রাজ্য, জানাল স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি : এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে গেলে,  শরীরে কোনও উপসর্গ না থাকলে rt-pcr টেস্ট এর প্রয়োজন নেই । জানিয়ে দিলেন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ - এর (আইসিএমআর) ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গভ। একটি সাংবাদিক বৈঠকে তিনি জানান,  ভারতে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে সরকার চেষ্টা করছে  Rapid Antigen Test বা RAT বাড়ানোর , যাতে তড়িঘড়ি শরীরে করোনাভাইরাস এর অস্তিত্ব ধরে ফেলা যায় এবং দ্রুত আইসোলেশনের বন্দোবস্তও করা যায়।

সেই সঙ্গে আরও জানানো হয়,  হাসপাতাল থেকে রোগী ছেড়ে দেওয়ার সময় rt-pcr টেস্ট এর কোনও দরকার নেই। যদি রোগীর সুস্থ থাকেন তাহলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলেও rt-pcr টেস্টের প্রয়োজন নেই । তিনি আরও বলেন,  অপ্রয়োজনে  বেড়ানো বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া অবশ্যই এড়িয়ে চলতে হবে । যখন কোনও উপসর্গহীন ব্যক্তি কোথাও যাচ্ছেন তাহলে অবশ্যই তাকে কোভিড গাইডলাইন মেনে চলতে হবে।

ভার্গব আরও বলেন, ভারত যখন করোনার দ্বিতীয় ঢেউয়ে পর্যুদস্ত, তখন দ্রুততার সঙ্গে পরীক্ষা করে করোনা আক্রান্তকে চিহ্নিত করা দরকার।  খুব দ্রুত গ্রামে গ্রামে পরীক্ষা  বাড়ানো উচিত এবং বিশেষত প্রত্যন্ত গ্রামে গিয়ে  টেস্ট করা প্রয়োজন। 

তিনি আরও বলেন,  যদি কারোর জ্বর থাকে, সেই সঙ্গে সর্দি মাথাব্যথা,  গলাব্যথা, শ্বাসকষ্ট, গা-হাত-পা ব্যথা কিংবা গন্ধহীনতা অথবা স্বাদহীনতায় ভোগেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব করোনা পরীক্ষা করে নেওয়া উচিত।  সেই সঙ্গে তিনি আরও বলেন ভারতে প্রতিদিন ১৮ থেকে ২০ লাখ করোনা পরীক্ষা হচ্ছে । 

আজ  করোনা নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। জানানো হয়েছে, 

  • হাসপাতাল থেকে ছাড়ার সময় করোনাজয়ীর টেস্টের প্রয়োজন নেই
  • ভর্তির ১০ দিন পর সুস্থ হয়ে উঠলে টেস্ট করতে হবে না: স্বাস্থ্যমন্ত্রক
  • টানা পাঁচ দিন জ্বর না থাকলেও আরটিপিসিআর টেস্টের প্রয়োজন নেই
  • সুস্থ ব্যক্তি অন্য রাজ্যে গেলেও আরটিপিসিআর টেস্টের দরকার নেই
  • নির্মাণকারী সংস্থা থেকে সরাসরি টিকা কিনতে পারে রাজ্য, জানাল স্বাস্থ্যমন্ত্রক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget