এক্সপ্লোর

Dadi Chandro Tomar death : করোনা কেড়ে নিল 'শুটার দাদি'কে

তাপসী পান্নু ও ভূমি পেডনেকরের অভিনীত সান্ডা কী আঁখ সিনেমাটি চান্দ্রো ও তাঁর বোনের জীবনের গল্প নিয়েই।

বাঘপত, (উত্তরপ্রদেশ) : কুঁচকে যাওয়া হাতে আর উঠবে না পিস্তল। মারণ ভাইরাসের সংক্রমণে শুক্রবার দিকশূন্যপুরে পাড়ি দিলেন চান্দ্রো তোমর। যিনি গোটা দেশবাসীর কাছে পরিচিত শুটার দাদি হিসেবে। ৮৯ বছরের চান্দ্রো তোমরকে গোটা বিশ্ব চেনে বিশ্বের সবথেকে বেশি বয়সী শুটার বলে। একাধিক জাতীয় পর্যায়ের শুটিং প্রতিযোগিতাও জিতেছেন তিনি।

'বুলস আই' সিনেমার মাধ্যমে সবাই প্রথম চিনেছিল শুটার দাদিকে। চান্দ্রো ও তাঁর বোন প্রকাশি তোমর সবথেকে বেশি বয়সের শুটার হিসেবে বিশ্বের বিভিন্ন শুটিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যই প্রখ্যাত ছিলেন। তাদের ঝুলিতে ওঠা একাধিক খেতাবের সুবাদেই বলিউডেও আলাদা করেও শুটিং দাদিকে নিয়ে সিনেমা তৈরি হয়। তাপসী পান্নু ও ভূমি পেডনেকরের অভিনীত সান্ডা কী আঁখ সিনেমাটি চান্দ্রো ও তাঁর বোনের জীবনের গল্প নিয়েই।

কয়েকদিন আগেই মারণ ভাইরাসের কবলে পড়েছিলেন শুটার দাদি। অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার রাতে তাঁকে ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। তবে মারণ ভাইরাসের জেরে ব্রেন হ্যামারেজ হয়ে শুক্রবার মেরট মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিংহ পুরী শোকপ্রকাশ করেছেন শুটার দাদির মৃত্যুতে। তিনি সশরীরে না থাকলেও যেভাবে বয়সে তুড়ি মেরে বন্দুক হাতে তুলে নিয়ে একের পর এক রেকর্ড চান্দ্রো তোমর গড়েছিলেন, তাতে গোটা দেশ তাঁকে অনুপ্রেরণা হিসেবেই স্মরণ করবে বলেই মত তাঁর।

শুটার দাদির ছেলে বিনোদ তোমর জানিয়েছেন, সোমবার থেকে প্রবল শ্বাসকষ্ট শুরু হয়েছিল। যার পর করোনার পরীক্ষা করে দেখা যায় রিপোর্ট পজিটিভ। তারপরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চান্দ্রো তোমর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই বাঘপত ও দেশের শুটিং মহল থেকে দ্রুত শুটার দাদি আরোগ্য দ্রুত সুস্থতার প্রার্থনা চলছিল। কিন্তু শেষরক্ষা হল না। শুটার দাদির প্রয়াণে গোটা দেশের শুটিংমহলে প্রবল শোকের ছায়া নেমে এসেছে।  

গোটা দেশেই এই মুহূর্তে ভয়ঙ্কর চেহারা নিয়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এই মুহূ্র্তে গোটা দেশের দৈনিক সংক্রমণ রোজই প্রায় লাখ চারেকের কাছাকাছি। প্রতিদিনই হাজার-হাজার ভারতীয়কে হারাতে হচ্ছে আমাদের।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত

ভিডিও

DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget