এক্সপ্লোর

Centre on poll-bound States : করোনা পরীক্ষা ও টিকাকরণ বাড়ান, ভোটমুখী ৫ রাজ্যকে উপদেশ কেন্দ্রের

Centre advises five poll-bound states : ভোটমুখী রাজ্যগুলিতে করোনা মোকাবিলায় কী কী ব্য ব্যবস্থা নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখতে একটি উচ্চস্তরীয় বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ

নয়া দিল্লি : করোনা আবহে ভোটমুখী পাঁচ রাজ্যের জন্য বিশেষ উপদেশ কেন্দ্রের। উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবকে করোনা পরীক্ষা ও টিকাকরণ বাড়াতে বলা হল। এর পাশাপাশি জেলা-ওয়াড়ি সাপ্তাহিক টিকাকরণ পরিকল্পনাও তৈরি করতে বলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ভোটমুখী রাজ্যগুলিতে করোনা মোকাবিলায় কী কী ব্য ব্যবস্থা নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখতে সোমবার একটি উচ্চস্তরীয় বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। এর পাশাপাশি টিকাকরণের স্ট্যাটাস খতিয়ে দেখা হয়। বৈঠক চলাকালীনই টিকাকরণের ত্বরান্বিত করতে বলা হয়। 

আরও পড়ুন ; ওমিক্রন আতঙ্কে জরুরি বৈঠক, বেলেঘাটা ছাড়াও কলকাতার এই ৭ হাসপাতালে চিকিৎসা

এদিকে যত সময় এগোচ্ছে ওমিক্রন (Omicron) দাপট বাড়ছে দেশে (India)।  ভারতে গত ২৪ ঘণ্টায় ওমিক্রন সংক্রমণের কেস ১০০টিরও বেশি বেড়েছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দৈনিক বুলেটিন অনুযায়ী, দেশে এখন মোট ওমিক্রন কেসের সংখ্যা ৫৭৮। এই আবহে একাধিক রাজ্য কোভিড বিধি (Covid Rule) আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। 

 

Centre on poll-bound States : করোনা পরীক্ষা ও টিকাকরণ বাড়ান, ভোটমুখী ৫ রাজ্যকে উপদেশ কেন্দ্রের

উত্তরাখণ্ড সরকার রাজ্যজুড়ে নাইট কার্ফু (Night Curfew) জারি করেছে ইতিমধ্যেই। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে। এই সময়ের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পরিষেবাকে কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে সে রাজ্যে, এমনটাই জানানো হয়েছে সরকারি বিবৃতিতে। কারফিউ চলাকালীন বেসরকারি যানবাহনগুলিও যাতে কোভিড বিধি এবং সুরক্ষা প্রোটোকলগুলির কঠোরভাবে মেনে চলে তা পর্যবেক্ষণ করা হবে।

এদিকে, কেরলও ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত নাইট কারফিউ ঘোষণা করেছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যে নাইট কারফিউ জারি থাকবে দক্ষিণের এই রাজ্যে। শুধু তাই নয় ৩১ ডিসেম্বর রাত ১০টার পর নিউ ইয়ার উদযাপনও নিষিদ্ধ করা হয়েছে এই ওমিক্রন আবহে। কেরলে সোমবার ১ হাজার ৬৩৬জন করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৩৬ জনের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget