এক্সপ্লোর

Delta Plus variant: মহারাষ্ট্রে বাড়ল ডেল্টা প্লাস প্রজাতির দাপট, সংক্রমণ বেড়ে ৬৫

মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে সে রাজ্যে এখনও পর্যন্ত করোনার ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়েছে ৬৫ জন।

মহারাষ্ট্রে: চিন্তা বাড়ল দেশে। চিন্তা বাড়ল মহারাষ্ট্রে। বুধবার মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে সে রাজ্যে এখনও পর্যন্ত করোনার ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়েছে ৬৫ জন। অগাস্টের ৮ তারিখেও এই প্রজাতিতে সংক্রমণ ছিল ৪৫। তিন দিনের মধ্যেই আক্রান্তে অনেকটাই লাফ দিয়ে বৃদ্ধি হয়েছে। এর মধ্যে নতুন করে সাতটি মুম্বই, তিনটি পুনে এবং বাকি ছ'টি অন্যান্য জেলা থেকে রিপোর্ট করা হয়েছে। 

ডেল্টা প্লাস সংক্রমণের মোট কেসের মধ্যে জলগাঁও জেলায় সর্বোচ্চ ১৩টি রেকর্ড করা হয়েছে। এরপরে রত্নগিরিতে রয়েছে ১২টি এবং মুম্বইয়ে ১১টি। রাজ্যের ৬৫টি ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্তের মধ্যে ৩২ জন পুরুষ, ৩৩ জন মহিলা এবং সাত জন ১৮ বছরের কম বয়সী রয়েছে। মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের তরফে জানান হয়েছে, "জেনেটিক সিকোয়েন্সিং টেস্ট করে দেখা গিয়েছে যে রাজ্যের ৮০ শতাংশেরও বেশি নমুনায় ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে। যার মধ্যে ৬৫টি নমুনা ডেল্টা প্লাস পরীক্ষায় পজিটিভ রেজাল্ট দিয়েছে। কিছু ক্ষেত্রে ডেল্টা প্লাস হালকা থেকে মাঝারি অসুস্থতা নিয়ে এসেছে। "

জেনেটিক সিকোয়েন্সিংয়ের কাজ দ্রুত করার জন্য মহারাষ্ট্র সরকার ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি, কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনে একটি ল্যাবরেটরির সঙ্গে একটি চুক্তি করেছে।

যদিও সম্প্রতি কেন্দ্রের তরফে জানান হয়েছিল, দেশে সংক্রমণ থাকলেও ডেল্টা প্লাসের জেরে এই সংক্রমণ হচ্ছে না। করোনার এই রূপের সংক্রমণ ডেল্টার মতো ততটা দ্রুত ছড়াচ্ছে না বলেই জানিয়েছে কেন্দ্র। ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (এনসিডিসি)-এর ডিরেক্টর এস কে সিংহ এদিন বলেন, “মে-র শেষ পর্যন্ত ডেল্টা ব্যাপক ক্ষতি করেছে দেশে। সেই সময় সংক্রমণ বৃদ্ধির নেপথ্যে ৯০ শতাংশই ডেল্টা রূপ।” উল্লেখ্য, ডেল্টার ভয়াবহতা দূর হতে না হতেই ডেল্টার নতুন রূপ এসে হাজির হয় ভারতে। এই প্রজাতিকে আগেই ‘ভ্যারিয়ান্ট অব কনসার্ন’ আখ্যা দেওয়া হয়েছিল। তবে ভারতে এর মারাত্মক প্রভাব এখনও পড়েনি বলেই জানান হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget