এক্সপ্লোর

COVID-19 Live Updates: বছরের শেষ দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত ২২৬ জন

COVID Situation Live Updates: করোনা সংক্রান্ত খবর জানতে চোখ রাখুন।

Key Events
COVID-19 Live Updates get know the latest updates about the new variant vaccine and situations for December 31 COVID-19 Live Updates: বছরের শেষ দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত ২২৬ জন
করোনা সংক্রান্ত খবরে চোখ রাখুন।

Background

নয়াদিল্লি: তিন বছর কাটতে চললেও অতিমারি থেকে রেহাই পাওয়ার ইঙ্গিত নেই (Pandemic)। বরং নোভেল করোনাভাইরাসের নয়া রূপ এখন দাপিয়ে বেড়াচ্ছে চিনে (COVID in China)। তাতে আশঙ্কিত গোটা বিশ্ব (COVID-19 Live Updates)। সেই আবহেই চিনের কাছে করোনার নয়া রূপ সম্পর্কে আরও একবার বিশদ তথ্য চেয়ে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কত সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন, কত জন মারা যাচ্ছেন, তার দৈনিক হিসেব পাঠাতে হবে বলে চিনকে জানাল হু (COVID Situation Live Updates)। 

আগামী ৩ জানুয়ারি সার্স কোভ-২ ভাইরাসের চরিত্রবদল নিয়ে জরুরি বৈঠকে বসছে হু-র (WHO) প্রযুক্তি উপদেষ্টা কমিটি। তাতে চিনের বিজ্ঞানীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে জিনোম সিকোয়েন্সিং থেকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা, সবকিছুর পরিসংখ্যান দিতে বলা হয়েছে চিনকে। 

এর আগে, বৃহস্পতিবার হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানান, চিনে যে হারে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তাতে অবিলম্বে বিশদ তথ্য জানা প্রয়োজন। নইলে পরিস্থিতির আঁচ পাওয়া সম্ভব নয়। 

উল্লেখ্য, তিন বছর কাটতে চললেও, নতুন করে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে করোনা। চরিত্র বদলে আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছে তার নয়া রূপ BF.7. এখনও পর্যন্ত যে খবর সামনে আসছে, সেই অনুযায়ী, প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ সেখানে আক্রান্ত হচ্ছেন। দৈনিক মৃত্যুও ৫ হাজারের উপর ঘোরাফেরা করছে। 
 
এই পরিস্থিতির জন্য চিনের কড়া বিধিনিষেধকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, 'জিরো কোভিড' নীতির রূপায়ণ করতে গিয়ে পান থেকে চুন খসলেই আরটিপিসিআর পরীক্ষা, নিভৃতবাস ঘাড়ে চাপিয়ে দিয়েছে সে দেশের সরকার। তাতে সে দেশের মানুষ করোনার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগই পাননি, তৈরি হয়নি "হার্ড ইমিউনিটি'। তাই সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলনের জেরে বিধিনিষেধ আচমকা তুলে নেওয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে সংক্রমণ। 
 
এই মুহূর্তে চিনফেরত যাত্রীদের জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি, জাপান এবং তাইওয়ানের মতো দেশ। 
22:00 PM (IST)  •  31 Dec 2022

COVID Live News: তথ্য দিতেই হবে চিনকে, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার তথ্য় গোপন করছে চিন। বিশ্বব্যাপী উঠছে এই অভিযোগ। যা নিয়ে এবার আসরে নেমে পড়ল WHO।  তথ্য দিতেই হবে চিনকে, সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

19:27 PM (IST)  •  31 Dec 2022

COVID Live Updates: অনলাইনে কোভিড সম্পর্কিত বিষয়বস্তু সেন্সর করছে চিন

অনলাইনে কোভিড সম্পর্কিত বিষয়বস্তু সেন্সর করছে চিন। নববর্ষের আগে সতর্ক করা হয়েছে নাগরিকদের। জিরো কোভিড পলিসি-র জেরে এমনিতেই অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে ড্রাগনের দেশে। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget