এক্সপ্লোর

Covid-19 booster dose: করোনা: ট্রান্সন্যাজাল বুস্টার ডোজের পরীক্ষার অনুমতি পেল ভারত বায়োটেক

Covid-19 booster dose: ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ভারত বায়োটেককে ইন্ট্রান্যাজাল বুস্টার ডোজের পরীক্ষার অনুমতি দিয়েছে। 

নয়াদিল্লি:  করোনাভাইরাসের বিরুদ্ধে  ইন্ট্রান্যাজাল বুস্টার ডোজের   (intranasal booster dose) পরীক্ষার অনুমতি পেল ভারত বায়োটেক। করোনা টিকার এই বুস্টার ডোজ নাক নিয়ে নেওয়া যাবে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ভারত বায়োটেককে  ইন্ট্রান্যাজাল বুস্টার ডোজের পরীক্ষার অনুমতি দিয়েছে। 

জানা গেছে, এই বুস্টার ডোজ ভ্যাকসিনের ট্রায়াল নয়টি ভিন্ন ভিন্ন জায়গায় হবে। প্রজাতন্ত্র দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন যে, দেশে খুব শীঘ্রই করোনা ন্যাজাল ভ্যাকসিনের ব্যবহার শুরু হয়ে যাবে। 

চলতি মাসের গোড়াতেই সূত্র মারফৎ জানা গিয়েছিল যে, সময়োচিত পরীক্ষা পর্বের পর  ভারতে মার্চের মধ্যেই আসতে পারে ইন্ট্রান্যাজাল ভ্যাকসিন। 
হায়দরাবাদের এই ওষুধ উৎপাদনকারী কোম্পানি ইতিমধ্যেই যারা করোনা প্রতিরোধী কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা নিয়েছে, তাদের জন্য এই বুস্টার ডোজের প্রস্তাব দিয়েছে। 

জানা গেছে, ভারত বায়োটেক এই ন্যাজার ভ্যাকসিনের পরীক্ষা ৫ হাজার সাবজেক্টের ওপর করার লক্ষ্য নিয়েছে। এই পাঁচ হাজার সাবজেক্টের মধ্যে অর্ধেক হবে কোভিশিল্ড টিকা প্রাপক ও বাকি অর্ধেক হবে কোভ্যাক্সিন টিকা প্রাপক।  সূত্রের খবর, করোনা টিকার দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের মধ্যে ব্যবধান হবে ছয় মাস। এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝি তাদের ইন্ট্রান্যাজাল বুস্টার ডোজের ক্লিনিক্যাল পরীক্ষার অনুমতি চেয়েছিল ভারত বায়োটেক।

নাকের মাধ্যমে প্রয়োগের সুবিধাযুক্ত এই ভ্যাকসিনে সময় সুবিধা হবে শিশুদের। এ ধরনের টিকার ডোজ এলে শিশুদের টিকাকরণের সময় ইঞ্জেকশন নেওয়ার ভয় থাকবে না। বর্তমানে ইঞ্জেকশনের মাধ্যমেই করোনা টিকা দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা, এই ভ্যাকসিন করোনাভাইরাসের  ছড়িয়ে পড়া ও সংক্রমণ দুটি রোখার ক্ষেত্রে কার্যকরী। কারণ, এই টিকা ব্যবহারের জন্য ইঞ্জেকশেন দিতে হয় না। সূত্রের খবর, প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষায় মোট যথাক্রমে ৪০০ ও ৬৫০ জনের ওপর পরীক্ষা চালানো হয়েছিল।

উল্লেখ্য, গতকালই ডিসিজিআই কোভ্যাক্সিন ও কোভিশিল্ড-এই দুটি করোনা টিকাকে প্রাপ্তবয়স্কদের জন্য জরুরি পরিস্থিতিতে নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য শর্তসাপেক্ষে খোলা বাজারে নিয়ে আসার অনুমতি দিয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে

ভিডিও

Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি
Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক
Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget