এক্সপ্লোর

COVID-19 Third Wave: উত্তরাখণ্ডে ৯৪ শতাংশ করোনা বৃদ্ধি, সংক্রমণের তৃতীয় ঢেউ কি ঢুকছে?

অ্যাক্টিভ কেসের এমন মারাত্মক বৃদ্ধি চিন্তা বাড়িয়ে তুলছে সে রাজ্যে। ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৯৪ শতাংশ করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

দেহরাদুন: হঠাৎই উত্তরাখণ্ডে করোনা সংক্রমণ বাড়ল হুড়মুড়িয়ে। অ্যাক্টিভ কেসের এমন মারাত্মক বৃদ্ধি চিন্তা বাড়িয়ে তুলছে সে রাজ্যে। ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৯৪ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সংক্রমণে রাশ ছিল। কেন্দ্রীয় সাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে আচমকাই এই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছিল জুলাইয়ের শেষ এবং অগাস্টের মাঝ মাস থেকেই কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে ভারতে। কেরল, মহারাষ্ট্রের পর উত্তরাখণ্ডে যেভাবে বৃদ্ধি পেয়েছে করোনা তা করোনার 'থার্ড ওয়েভের' সূচনাকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। 

পরিসংখ্যান অনুযায়ী, ৭১ তম শহরে উত্তরাখণ্ডে অ্যাক্টিভ কেস ছিল ২৪০। ৭২ তম সপ্তাহে সক্রিয় রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ৪৬৬ হয়ে গিয়েছে। কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে ১০ রাজ্যে বাড়ল করোনার গ্রাফ। দেশের ৪৬টি জেলায় করোনার 'পজিটিভিটি রেট' ছাড়িয়ে গিয়েছে ১০ শতাংশ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে কেন্দ্রের। 

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, দেশের মধ্যে কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা, অসম, মিজোরাম, মেঘালয়, অন্ধপ্রদেশ ও মণিপুরে ফের বাড়ছে সংক্রমণ। এই রাজ্যগুলিতে হয় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, নতুবা কোভিড পজিটিভিটি রেট বৃদ্ধি হচ্ছে।  সেকারণে ১০ শতাংশের ওপর কোভিড পজিটিভিটি রেট রয়েছে এমন জেলায় কড়া ব্যবস্থা নিতে বলেছে সরকার।

ওনামের প্রাক্কালে কেরলে বাড়ল সংক্রমণ। সম্প্রতি কেরলে দৈনিক সংক্রমণের যে পরিসংখ্যান রয়েছে তা দেশের সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ।টানা পাঁচ দিন ধরে কেরলে দৈনিক কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২০ হাজারের ওপরে রয়েছে। কেরলের পরিস্থিতি নিয়ে ভারতে তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই সপ্তাহান্তে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে কেরল সরকার।সে রাজ্যে পাঠানো হয়েছে কেন্দ্রীয় দল। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৪২২ জনের মৃত্যু হয়েছে।  একদিনে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৩৪।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৪৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৪ হাজার ৭৭৩ জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget