এক্সপ্লোর

Amarnath Update: মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৫, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

Death Toll Increases In Amarnath Disaster: অমরনাথে মৃতের সংখ্য়া বেড়ে ১৫। এখনও আবর্জনার তলায় চাপা থাকতে পারেন অনেকে, আশঙ্কা প্রশাসনের। আপাতত স্থগিত যাত্রা।

জম্মু: মেঘভাঙা বৃষ্টির (cloudburst) জেরে হড়পা বানে (flash flood)বিধ্বস্ত অমরনাথের (amarnath) গুহা। কয়েকঘণ্টার মধ্যেই ওই ঘটনায় মৃতের সংখ্যা  (death toll) বেড়ে দাঁড়িয়েছে ১৫। প্রশাসনের আশঙ্কা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজ জারি রেখেছে পুলিশ প্রশাসন। জখমদের হেলিকপ্টারে করে উড়িয়ে আনা হচ্ছে। 

কী হয়েছে এদিন?

  প্রশাসন সূত্রে খবর, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রবল বর্ষণের সঙ্গেই বালতাল বেস ক্যাম্পে মেঘভাঙার ঘটনা ঘটে। তাতে একাধিক লঙ্গর ও তাঁবু ধুয়েমুছে সাফ হয়ে যায়। কাশ্মীর পুলিশ, আইটিবিপি ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে তৎক্ষণাৎ হাত লাগায়। এই মুহূর্তে সেখানকার সমস্ত ফোনলাইন বিপর্যস্ত। যাত্রাপথের অনেকাংশ ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি সামলে না ওঠা পর্যন্ত যাত্রা বন্ধ থাকবে, জানিয়েছে প্রশাসন। উদ্ধারকারীদের বক্তব্য, জলের তোড় এতটাই ছিল যে বড় বড় বোল্ডার গড়িয়ে আসে তার সঙ্গে। ক্যাম্প চত্বর জুড়ে এখন আবর্জনার স্তূপ। সেখান থেকেই কয়েকটি দেহ উদ্ধার হয়েছে। তবে আরও দেহ নিচে থাকতে পারে, আশঙ্কা উদ্ধারকারীদের। অন্তত একটা দিন ওই আবর্জনা সরাতে সময় লাগবে। 

মোদী-শাহের তৎপরতা 

   এর মধ্য়েই পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, 'শ্রী অমরনাথে গুহায় যে মেঘভাঙার ঘটনা ঘটেছে, তাতে উদ্বিগ্ন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। @মনোজসিনহাজির কাছ থেকে খোঁজখবর নিয়েছি। উদ্ধার ও ত্রাণের কাজ চলছে। দুর্গতদের সমস্ত সাহায্য দেওয়া হচ্ছে।' টুইট করেন অমিত শাহও। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিংহের সঙ্গে তাঁর যে কথা হয়েছে, সে কথা জানান। ...'মানুষের জীবন বাঁচানোই আমাদের মূল লক্ষ্য।' লেখেন শাহ। প্রসঙ্গত, করোনার জেরে দুবছর বন্ধ থাকার পর এবারই ফের চালু হয়েছিল অমরনাথ যাত্রা। দশম ব্য়াচের পুণ্যার্থীরা এদিনই বেস ক্যাম্প থেকে রওনা দেন।  

 

আরও পড়ুন:আগামী বছরেই ভারতে মারুতি জিমনি ! বাজারে আসবে ৫ দরজার মাইল্ড হাইব্রিড

 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
Water Crisis in Maharashtra: জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget